শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তানিয়ার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।

উত্তর: এই উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র, যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছে মূলত উনবিংশ শতকের মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে। ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে সমাজ অধ্যয়নে একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে এর নাম দেন Social Physics. পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখেন Sociology. এরপর থেকেই সমাজবিজ্ঞান বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজবিজ্ঞান সম্পর্কে সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানাভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। যেমন-সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের মতে, "সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান।" আর. টি. শেফার তার 'Sociology [গণিত] নামক গ্রন্থে বলেন, "সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পাঠ।”উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টির উৎপত্তির প্রেক্ষাপট ও বিষয়বস্তুর সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য রয়েছে। কেননা উভয়ের জন্ম শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এবং বিষয় দুটি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায়, তানিয়ার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞান।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে তানিয়ার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

তানিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টিতে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাওয়ার প্রেক্ষাপটেই সেটির উদ্ভব হয়েছে। আর এ বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে এবং সমাজের বাস্তবতা অনুধাবনে সাহায্য করে।

Rajshahi · 2025

উত্তর

"সমাজবিজ্ঞান সমাজের স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান।”- উক্তিটি অগাস্ট কোঁৎ-এর।

উত্তর

পরিবার সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান, একটি স্থায়ী সামাজিক সংগঠন। এ সংগঠন থেকেই মানবজাতির বিকাশ লাভ হয়েছে এবং স্লাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ-কাঠামো পরিবর্তন হয়েছে। পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য পরিবার হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান।

উত্তর

এই উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র, যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছে মূলত উনবিংশ শতকের মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে। ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে সমাজ অধ্যয়নে একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে এর নাম দেন Social Physics. পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখেন Sociology. এরপর থেকেই সমাজবিজ্ঞান বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজবিজ্ঞান সম্পর্কে সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানাভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। যেমন-সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের মতে, "সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান।" আর. টি. শেফার তার 'SociologySociology^{\prime} নামক গ্রন্থে বলেন, "সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পাঠ।”উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টির উৎপত্তির প্রেক্ষাপট ও বিষয়বস্তুর সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য রয়েছে। কেননা উভয়ের জন্ম শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এবং বিষয় দুটি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায়, তানিয়ার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞান।

উত্তর

মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয় অর্থাৎ সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক।বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। সমাজবিজ্ঞান সমাজকাঠামো এবং বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে। উদ্দীপকের তানিয়া সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের সামগ্রিক দিক সম্পর্কে জানতে পারবে। কেননা সমাজবিজ্ঞান হলো মানবসমাজ, সম্পর্কিত বিজ্ঞান। মানবসমাজ তথা সামাজিক মানুষের সামাজিক আচরণ নিয়ে সমাজবিজ্ঞান পর্যালোচনা - করে থাকে। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো, গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। আমরা গোটা সমাজকে মানবসমাজের সামগ্রিক পাঠ বলে আলোচনা করতে পারি। মানুষের যেকোনো সামাজিক আচরণই সমাজবিজ্ঞানের আওতাভুক্ত। কেননা সমাজবিজ্ঞান ও এর বিভিন্ন শাখা-প্রশাখা সর্বদা সমাজস্থ মানুষের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে গবেষণা, পর্যালোচনা ও সমাধানের পথনির্দেশ করে থাকে। মানুষের পারিপার্শ্বিক অবস্থার অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি উপাদান সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর সমাজবিজ্ঞানের এ প্রতিটি উপাদানের মূল উদ্দেশ্য হলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা।সুতরাং, এ কথা নির্দ্বিধায় বলা যায়, মানবজীবনে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।