উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন কোন শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের একাধিক শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো-নগর সমাজবিজ্ঞান: উদ্দীপকে দেখা যায়, ভৈরব নদীর তীরে শিল্পকারখানা গড়ে উঠেছে, যা আশেপাশের গ্রাম থেকে মানুষকে কাজের জন্য আকর্ষণ করছে। এর ফলে অফিস আদালত, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটি নগরায়ণ প্রক্রিয়াকে নির্দেশ করে। নগর সমাজবিজ্ঞান নগরের উৎপত্তি, বিকাশ, সামাজিক সংগঠন এরং সমস্যাগুলো নিয়ে আলোচনা করে।শিল্প সমাজবিজ্ঞান: উদ্দীপকে কলকারখানা, সেখানকার কর্মীদের জীবন এবং কর্ম পরিবেশের কথা বলা হয়েছে। শিল্প সমাজবিজ্ঞান শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক-মালিক সম্পর্ক, কর্মক্ষেত্রের সামাজিক সম্পর্ক ও সমস্যা নিয়ে গবেষণা করে।পরিবেশ সমাজবিজ্ঞান: কলকারখানার বর্জ্য, যানজট, শব্দ দূষণ ও ধুলোবালির কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরিবেশ সমাজবিজ্ঞান মানুষের কর্মকান্ড এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক, পরিবেশগত সমস্যা এবং তার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে।অপরাধ সমাজবিজ্ঞান: উদ্দীপকের শেষ অংশে ছোটোখাটো চুরি ও ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। অপরাধ সমাজবিজ্ঞান সমাজের মধ্যে সংঘটিত অপরাধ এর কারণ এবং প্রতিকার নিয়ে গবেষণা করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন কোন শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর