উদ্দীপকে নুপুর কোন বিষয়ে অধ্যয়ন করে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে নুপুর সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করে। ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ (August Corte, 1798–1857) ১৮৩৯ সালে তাঁর 'কোর্স-ডি-ফিলোসফি পজিটিভ' (Course-de-Philosophy Positive) গ্রন্থে সর্বপ্রথম 'সমাজবিজ্ঞান' (Sociology) শব্দটি ব্যবহার করেন। ব্যুৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান বলতে 'সমাজ সম্পর্কিত' জ্ঞানকে বোঝায়। ইংরেজি 'Sociology [গণিত] (সোসিওলজি) শব্দটি ল্যাটিন 'Socius [গণিত] (সোসিয়াস) এবং গ্রিক 'Logos [গণিত] (লগস) শব্দ দুটির সমাহারে সৃষ্ট। আভিধানিক অর্থে ল্যাটিন Socius শব্দের অর্থ হচ্ছে সাথী বা সঙ্গী। গ্রিক Logos শব্দের অর্থ হচ্ছে আলাপ ও আলোচনা। এ শব্দ দুটির দ্বারা গঠিত পরিভাষাটির অর্থ হচ্ছে সমাজ সম্পর্কিত কথাবার্তা, অর্থাৎ সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান বা আলোচনা যে শাস্ত্রের মূল বিবেচ্য বিষয় এবং যে শাস্ত্রে সমাজ সম্পর্কিত সঠিক জ্ঞান থাকে তাই হচ্ছে 'সমাজবিজ্ঞান' বা 'সোসিওলজি' (Sociology) । উদ্দীপকের দেখা যায়, নুপুর বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে অধ্যয়ন করে সেটিও ল্যাটিন শব্দ 'Socius [গণিত] ও গ্রিক শব্দ 'Logos [গণিত] থেকে উৎপত্তি লাভ করেছে। বিষয়টি ১৮৩৯ সালে একজন ফরাসি দার্শনিক কর্তৃক বিজ্ঞান হিসেবে অভিহিত হয়। এ বিষয়গুলো উপরে আলোচিত সমাজবিজ্ঞানের উৎপত্তির ইতিহাস লক্ষ করে নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের নুপুর সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নুপুর কোন বিষয়ে অধ্যয়ন করে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর