উক্ত বিষয়টি সমাজের সামগ্রিক পাঠ— বিশ্লেষণ করো ।
উত্তর: সমাজবিজ্ঞান বিষয়টি সমাজের সামগ্রিক পাঠ। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। সমাজবিজ্ঞান সমাজ কাঠামো এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে পঠন- পাঠন ও গবেষণা করে। উদ্দীপকের নুপুর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের সামগ্রিক দিক সম্পর্কে জানতে পারবে। কেননা সমাজবিজ্ঞান হলো মানবসমাজ সম্পর্কিত বিজ্ঞান। মানবসমাজ তথা সামাজিক মানুষের সামাজিক আচরণ নিয়ে সমাজবিজ্ঞান পর্যালোচনা করে থাকে। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। আমরা গোটা সমাজকে মানবসমাজের সামগ্রিক পাঠ বলে আলোচনা করতে পারি। মানুষের যেকোনো সামাজিক আচরণই সমাজবিজ্ঞানের আওতাভুক্ত। কেননা সমাজবিজ্ঞান ও এর বিভিন্ন শাখা-প্রশাখা সর্বদা সমাজস্থ মানুষের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে গবেষণা, পর্যালোচনা ও সমাধানের পথ নির্দেশ করে থাকে। মানুষের পারিপার্শ্বিক অবস্থার অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি উপাদান সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর সমাজবিজ্ঞানের এ প্রতিটি উপাদানের মূল উদ্দেশ্য হলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা। সুতরাং এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, সমাজবিজ্ঞান হলো সমাজের সামগ্রিক পাঠ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টি সমাজের সামগ্রিক পাঠ— বিশ্লেষণ করো ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর