উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পারুলের অধ্যয়নের বিষয়টি হলো নৃবিজ্ঞান।সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকেই নৃবিজ্ঞান বলে। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের উৎপত্তি, দৈহিক, সামাজিক তথা মানবাচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণাও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানুষের দুটি সত্তা আছে। জীব সত্তা ও সামাজিক সত্তা। নৃবিজ্ঞান দুটি সত্তা নিয়েই আলোচনা করে। জীব হিসেবে এবং সামাজিক ও সাংস্কৃতিক জীব হিসেবে মানব সমাজ ও সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই নৃবিজ্ঞান। অর্থাৎ নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা।উদ্দীপকে উল্লিখিত পারুল যে বিষয়টিতে অধ্যয়ন করে তার আলোচ্য বিষয় হলো মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা। এ বিষয়সমূহ উপরে আলোচিত নৃবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে, সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পারুলের অধ্যয়নকৃত বিষয়টি হলো নৃবিজ্ঞান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর