শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পারুল ও কাজলের পঠিত বিষয় দুটির সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে পারুলের পঠিত বিষয়টি হলো নৃবিজ্ঞান। যা মানুষ তার উদ্ভব ও বিকাশ, দৈহিক গঠন ও সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে আলোচনা করে। আর কাজলের পঠিত বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও করে থাকে। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ের বিষয়বস্তু ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। তাই এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে সমাজস্থ মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা ও গবেষণা করা হয়। তাই সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। বিষয়বস্তুগত দিক থেকে সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর নৃবিজ্ঞান আলোচনা করে মানুষ নিয়ে। তাই এদের মধ্যে বিষয়বস্তুগত সম্পর্ক বিদ্যমান। গবেষণাগত দিক থেকেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেননা গবেষণার ফলাফল নির্ধারণে একে অপরের দ্বারস্থ হতে হয়। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করেন তখন তাকে অবশ্যই সমাজবিজ্ঞানীর অভিজ্ঞতা ও গবেষণাকর্ম কাজে লাগাতে হয়। সমাজবিজ্ঞানীও নৃবিজ্ঞানীর গবেষণাকর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের জীবনপ্রণালি সম্পর্কে জ্ঞানার্জন করেন এবং এতে তিনি বৃহৎ সমাজ পাঠে উপকৃতই হন। এভাবে সমাজবিজ্ঞানী ও. নৃবিজ্ঞানী একে অপরের গবেষণা কাজে সাহায্য-সহযোগিতা করতে পারেন।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে পারুল ও কাজলের পঠিত বিষয় দুটির সম্পর্ক বিশ্লেষণ কর।

উদ্দীপক

কাজল ও পারুল দুই বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে, সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে, পারুলের পঠিত বিষয় মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা।

Rajshahi · 2025

উত্তর

'The New ScienceScience^{\prime} গ্রন্থের লেখক ভিকো (Vico).

উত্তর

পরিবারকে প্রাথমিক দলের একটি উদাহরণ বলা হয় কারণ এর সদস্যদের মধ্যে সরাসরি, ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান। প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য হলো মুখোমুখি মিথস্ক্রিয়া এবং গভীর মানসিক বন্ধন। পরিবারের সদস্যদের মধ্যে গভীর ভালোবাসা, পারস্পরিক নির্ভরতা এবং সহানুভূতির মতো শক্তিশালী মানসিক বন্ধন থাকে। এই সম্পর্কগুলো ব্যক্তিগত এবং স্থায়ী প্রকৃতির। পরিবারের সদস্যরা একে অপরের আচরণ, মূল্যবোধ ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে, যা একটি ঘনিষ্ঠ ও ঘনিষ্ঠ সামাজিক বন্ধন তৈরি করে।

উত্তর

উদ্দীপকের পারুলের অধ্যয়নের বিষয়টি হলো নৃবিজ্ঞান।সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকেই নৃবিজ্ঞান বলে। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের উৎপত্তি, দৈহিক, সামাজিক তথা মানবাচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণাও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানুষের দুটি সত্তা আছে। জীব সত্তা ও সামাজিক সত্তা। নৃবিজ্ঞান দুটি সত্তা নিয়েই আলোচনা করে। জীব হিসেবে এবং সামাজিক ও সাংস্কৃতিক জীব হিসেবে মানব সমাজ ও সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই নৃবিজ্ঞান। অর্থাৎ নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা।উদ্দীপকে উল্লিখিত পারুল যে বিষয়টিতে অধ্যয়ন করে তার আলোচ্য বিষয় হলো মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা। এ বিষয়সমূহ উপরে আলোচিত নৃবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে, সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পারুলের অধ্যয়নকৃত বিষয়টি হলো নৃবিজ্ঞান।

উত্তর

উদ্দীপকে পারুলের পঠিত বিষয়টি হলো নৃবিজ্ঞান। যা মানুষ তার উদ্ভব ও বিকাশ, দৈহিক গঠন ও সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে আলোচনা করে। আর কাজলের পঠিত বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও করে থাকে। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ের বিষয়বস্তু ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। তাই এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে সমাজস্থ মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা ও গবেষণা করা হয়। তাই সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। বিষয়বস্তুগত দিক থেকে সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর নৃবিজ্ঞান আলোচনা করে মানুষ নিয়ে। তাই এদের মধ্যে বিষয়বস্তুগত সম্পর্ক বিদ্যমান। গবেষণাগত দিক থেকেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেননা গবেষণার ফলাফল নির্ধারণে একে অপরের দ্বারস্থ হতে হয়। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করেন তখন তাকে অবশ্যই সমাজবিজ্ঞানীর অভিজ্ঞতা ও গবেষণাকর্ম কাজে লাগাতে হয়। সমাজবিজ্ঞানীও নৃবিজ্ঞানীর গবেষণাকর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের জীবনপ্রণালি সম্পর্কে জ্ঞানার্জন করেন এবং এতে তিনি বৃহৎ সমাজ পাঠে উপকৃতই হন। এভাবে সমাজবিজ্ঞানী ও. নৃবিজ্ঞানী একে অপরের গবেষণা কাজে সাহায্য-সহযোগিতা করতে পারেন।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।