শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রফিকের বক্তব্যে কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের রফিকের বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। Robertson এর মতে - সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক আচরণ ও সমাজে মানুষের দৃষ্টিভঙ্গির সাথে বৈজ্ঞানিক অধ্যয়নের মধ্যকার সম্পর্ক। যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের আচরণের সুশৃংখল এবং বস্তুনিষ্ঠ নিয়ম তান্ত্রিক সমীক্ষা জানা যায়। এছাড়াও অধ্যাপক Neil J. Smelser এর মতে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভরবিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। অর্থাৎ সমাজবিজ্ঞান মানুষের আচার-আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করে। উদ্দীপকেও রফিক যে বিষয়ে অনার্সে পড়ার সুযোগ পেয়েছে সেই বিষয়টি সমাজের মানুষের চাল-চলন, আচার-আচরণ, রীতি-নীতি, বর্তমান-ভবিষ্যৎ ইত্যাদি সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে। তাই বলা যায়, উদ্দীপকের রফিকের বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রফিকের বক্তব্যে কোন বিষয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সদ্য বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া রফিককে তার মামা অনার্সে তার পঠিত বিষয় জানতে চাইলেন। তখন সে উত্তরে বলল, আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছি, যা সমাজের মানুষের চাল-চলন, আচার-আচরণ, রীতি-নীতি, বর্তমান-ভবিষ্যৎ ইত্যাদি সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে।

Dhaka · 2023

উত্তর

The Positive Philosophy বইটির লেখক অগাস্ট কোৎ।

উত্তর

সামাজিক বিজ্ঞানের অন্যতম দুটি শাখা হচ্ছে সমাজবিজ্ঞান ও অর্থনীতি। সমাজ বিজ্ঞানের জ্ঞান ছাড়া যেমন অর্থনীতির আলোচনা অসম্পূর্ণ, তেমনি সমাজবিজ্ঞানের আলোচনাও অর্থনৈতিক বিধিসমূহের ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা ছাড়া মূল্যহীন। অর্থাৎ বিষয় দুটির মধ্যে বিষয়বস্তুগত ভিন্নতা থাকলেও বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে সমাজবিজ্ঞান ও অর্থনীতি পরস্পরকে গভীরভাবে প্রভাবিত করে । তাই সমাজবিজ্ঞান ও অর্থনীতি পারস্পরিক সম্পর্কযুক্ত।

উত্তর

উদ্দীপকের রফিকের বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। Robertson এর মতে - সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক আচরণ ও সমাজে মানুষের দৃষ্টিভঙ্গির সাথে বৈজ্ঞানিক অধ্যয়নের মধ্যকার সম্পর্ক। যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের আচরণের সুশৃংখল এবং বস্তুনিষ্ঠ নিয়ম তান্ত্রিক সমীক্ষা জানা যায়। এছাড়াও অধ্যাপক Neil J. Smelser এর মতে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভরবিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। অর্থাৎ সমাজবিজ্ঞান মানুষের আচার-আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করে। উদ্দীপকেও রফিক যে বিষয়ে অনার্সে পড়ার সুযোগ পেয়েছে সেই বিষয়টি সমাজের মানুষের চাল-চলন, আচার-আচরণ, রীতি-নীতি, বর্তমান-ভবিষ্যৎ ইত্যাদি সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে। তাই বলা যায়, উদ্দীপকের রফিকের বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে।

উত্তর

উক্ত বিষয়টি তথা সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: সাধারণত সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো সমাজের নিখুঁত বিশ্লেষণ। মানুষের সব ধরনের সামাজিক আচরণে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। কেননা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখা সর্বদা সমাজস্থ মানুষের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা, পর্যালোচনা ও সমাধানের পথ নির্দেশ করে থাকে। এটি মানুষের সামাজিক আচরণ নিয়ে পর্যালোচনা করে থাকে। পাশাপাশি এটি মানুষের পারিপার্শ্বিক অবস্থার যেমন অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক ইত্যাদি উপাদানের আলোচ্য বিষয়। অর্থাৎ সমাজবিজ্ঞান হল ও মানব সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজবিজ্ঞান মানুষের সামাজিক আচরণ নিয়ে পর্যালোচনা করে থাকে। আর সমাজবিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে সমাজের বাঞ্চিত পরিবর্তনের সূচনা করা। এছাড়াও সমাজকে সামগ্রিক ও ব্যাপকভাবে অধ্যায়ন করে বলে সামাজিক বিজ্ঞানের এই নবীনতম শাখা তথা সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।