উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার সাথে আর কোন কোন সমাজবিজ্ঞানীর ধারণার মিল আছে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের শিক্ষক ফাহমিদ হাসানের বক্তব্য পাঠ করে আমরা জানতে পারি, সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানের ধারণার ক্ষেত্রে একমত হতে পারেননি। যেসব সমাজবিজ্ঞানীর ধারণার সাথে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার মিল খুঁজে পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো— প্রথমত, সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনার মনে করেন, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এ সংজ্ঞাটিতে সমাজের ওপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সমাজবিজ্ঞানী গিডিংস-এর মতে, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলির বা প্রপঞ্চের বিজ্ঞান । তৃতীয়ত, সমাজবিজ্ঞানী কোভালেভস্কি-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান । অতএব বলা যায়, সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনার, গিডিংস, এবং কোভালেভস্কি-এর ধারণার সাথে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার মিল খুঁজে পাওয়া যায়
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার সাথে আর কোন কোন সমাজবিজ্ঞানী…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর