শেয়ারFacebookWhatsApp

সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা পেতে উদ্দীপকে উল্লিখিত ধারণাগুলো কি যথেষ্ট ? তোমার মতের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর: না, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। সমাজবিজ্ঞানের ধারণা দিতে আমরা আরও কতিপয় সমাজবিজ্ঞানীর ধারণা উল্লেখ করতে পারি । সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান । সমাজবিজ্ঞানী পার্ক-এর মতে, সমাজবিজ্ঞান হলো: মানবগোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান। উইলিয়াম পি স্কট বলেন, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক পাঠ। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, ' সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে।' অধ্যাপক মরিস জিন্সবার্গ বলেন, ব্যাপক অর্থে সমাজবিজ্ঞান আন্তঃমানবিক কার্যপ্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং তাদের অবস্থা ও ফলাফল সম্পর্কে পাঠ করে। অধ্যাপক নেইল জে স্মেলসার বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণানির্ভর বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অধ্যাপক ডেভিড পোপেনো বলেন, সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যায়। সমাজবিজ্ঞানী আর টি শেফার-এর মতে, সমাজবিজ্ঞান মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ । পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। এ জন্য উপরিউক্ত সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাও বিশ্লেষণ করা প্রয়োজন ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা পেতে উদ্দীপকে উল্লিখিত ধারণাগুলো কি যথ…

উদ্দীপক

সমাজবিজ্ঞানের ধারণা দিতে গিয়ে সমাজবিজ্ঞানের শিক্ষক ফাহমিদ হাসান বলেন, সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানের ধারণা প্রদানের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করে থাকেন। বিষয়টিকে সংজ্ঞায়িত করতে গিয়ে কোনো কোনো সমাজবিজ্ঞানী একে 'সমাজের বিজ্ঞান' হিসেবে অভিহিত করেছেন। আবার কারও মতে, 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলির বিজ্ঞান।' আবার কেউ একে 'সামাজিক সংগঠন ও সমাজ পরিবর্তনের বিজ্ঞান' বলে আখ্যায়িত করেছেন ।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজকাঠামো ।

উত্তর

সামাজিক নিয়ন্ত্রণ ও শিক্ষা পরস্পর সম্পর্কযুক্ত। এক্ষেত্রে সমাজে শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক নিয়ন্ত্রণমূলক যে সকল প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা তার মধ্যে অন্যতম। শিক্ষা মানুষকে ন্যায়-অন্যায়, ভালো-মন্দের ভেদাভেদ শেখায় এবং তার পারিবারিক ও সামাজিক আদর্শ-মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলে। যার ফলে মানুষের সামাজিক আচার-আচরণ, রীতি-নীতি সমাজ কাঙ্ক্ষিত পন্থায় গড়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের শিক্ষক ফাহমিদ হাসানের বক্তব্য পাঠ করে আমরা জানতে পারি, সমাজবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানের ধারণার ক্ষেত্রে একমত হতে পারেননি। যেসব সমাজবিজ্ঞানীর ধারণার সাথে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার মিল খুঁজে পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো— প্রথমত, সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনার মনে করেন, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এ সংজ্ঞাটিতে সমাজের ওপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সমাজবিজ্ঞানী গিডিংস-এর মতে, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলির বা প্রপঞ্চের বিজ্ঞান । তৃতীয়ত, সমাজবিজ্ঞানী কোভালেভস্কি-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান । অতএব বলা যায়, সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনার, গিডিংস, এবং কোভালেভস্কি-এর ধারণার সাথে উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানের ধারণার মিল খুঁজে পাওয়া যায়

উত্তর

না, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। সমাজবিজ্ঞানের ধারণা দিতে আমরা আরও কতিপয় সমাজবিজ্ঞানীর ধারণা উল্লেখ করতে পারি । সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান । সমাজবিজ্ঞানী পার্ক-এর মতে, সমাজবিজ্ঞান হলো: মানবগোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান। উইলিয়াম পি স্কট বলেন, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক পাঠ। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, ' সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে।' অধ্যাপক মরিস জিন্সবার্গ বলেন, ব্যাপক অর্থে সমাজবিজ্ঞান আন্তঃমানবিক কার্যপ্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং তাদের অবস্থা ও ফলাফল সম্পর্কে পাঠ করে। অধ্যাপক নেইল জে স্মেলসার বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণানির্ভর বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অধ্যাপক ডেভিড পোপেনো বলেন, সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যায়। সমাজবিজ্ঞানী আর টি শেফার-এর মতে, সমাজবিজ্ঞান মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ । পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। এ জন্য উপরিউক্ত সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাও বিশ্লেষণ করা প্রয়োজন ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।