উক্ত শাস্ত্রটির উৎপত্তির পটভূমি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাস্ত্রটি তথা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তাভাবনা সমাজের মতোই প্রাচীন। এটি সমাজবিজ্ঞান উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পাশ্চাত্যে শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে জন্ম লাভ করে। তবে শুরুর দিকে মুখ্য নয় বরং আনুষঙ্গিক বিষয় হিসেবে সমাজচিন্তার সূত্রপাত ঘটে। এর্মিল ডুর্খেইমের মতে, সমাজবিজ্ঞান রাষ্ট্রীয় দর্শণ, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞান এর বিবর্তনবাদ ও এবং সামাজিক জরিপ থেকে উৎপত্তি হয়েছে। পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটল সমাজ সম্পর্কিত ধারাবাহিক চিন্তাভাবনা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার সূত্রপাত ঘটান। প্লেটো তার The Republic গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস দেখান। আবার তার ছাত্র এরিস্টটল The Politics গ্রন্থে সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তবতা নিরিখে যুক্তি তত্ত্বের মাধ্যমে আদর্শ সমাজ ব্যবস্থার রূপায়ণের চেষ্টা করেন। এছাড়াও সমাজ বিষয়ক বিভিন্ন চিন্তাভাবনার কারণে অনেকেই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক হিসেবে অভিহিত করেন। তিনি তার বিখ্যাত আল মুকাদ্দিমা গ্রন্থে সামাজিক ঘটনাবলী Umran প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করেন। মূলত বিভিন্ন সময়ের দার্শনিক, সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাভাবনা এবং লেখনীর প্রভাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত শাস্ত্রটির উৎপত্তির পটভূমি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর