উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তু শিল্প সমাজবিজ্ঞানে আলোচনা করা হয় । শিল্প সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যাতে শিল্পায়নের সাথে সমাজকাঠামোর সম্পর্ক অধ্যয়ন করা হয়। এতে শিল্পায়ন ও শিল্পায়িত সমাজের সমস্যাদি, শিল্প-কারখানার মালিক ও বিভিন্ন পেশাজীবীর পারস্পরিক সম্পর্ক, শিল্প শ্রমিকদের অধিকার ও স্বার্থ প্রভৃতি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। তবে শিল্পায়নের গতিপ্রকৃতি এবং এর ফলে সৃষ্ট বিভিন্ন সামাজিক সমস্যার অধ্যয়নকে এ শাখায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায়, কর্মসংস্থানের কথা বিবেচনা করে শিল্পপতি হুমায়ুন সাহেব তাঁর নিজ এলাকায় কাপড় রঙ ও চামড়া প্রক্রিয়াজাত করার দুটি কারখানা গড়ে তোলেন। অর্থাৎ তার এলাকায় শিল্পায়ন ঘটেছে। কিন্তু কারখানার রঙ ও চামড়ার গন্ধ এবং মালবাহী গাড়ির শব্দে এলাকায় বাস করা কঠিন হয়ে পড়েছে। কারখানার বর্জ্যে এলাকার ছোট নদীটির পানি দূষিত হয়ে পড়েছে। যা মূলত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায় যে, উদ্দীপকের বিষয়বস্তু মূলত শিল্প সামাজিবিজ্ঞানে আলোচনা করা হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর