উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধে সমাজবিজ্ঞান পাঠের জ্ঞান ভূমিকা রাখতে সক্ষম — সুচিন্তিত মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি তথা সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজবিজ্ঞান পাঠের জ্ঞান ভূমিকা রাখতে সক্ষম— উক্তিটির সাথে আমি একমত। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা। এ জন্যই সামাজিক সমস্যা সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। অর্থাৎ সামাজিক সমস্যা কী. কীভাবে এই সমস্যার সৃষ্টি, এর ফলাফল কী, কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে । এ কারণেই বলা হয়, সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন ব্যতীত সামাজিক সমস্যা মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয় । উদ্দীপকে দেখা যায় শিল্পায়নের প্রভাবে হুমায়ুন সাহেবের এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন- কারখানার রঙ ও চামড়ার গন্ধে এলাকায় বাস করা কঠিন হয়ে পড়েছে। আবার কারখানার বর্জ্য এলাকার ছোট নদীটিকে দূষিত করেছে। যা মূলত অপরিকল্পিত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা। উক্ত এলাকায় শিল্প-কারখানা স্থাপনের পূর্বে সামাজবিজ্ঞানের জ্ঞানের আলোকে সুষ্ঠু পরিকল্পনা তৈরি করতে হতো । কেননা যেকোনো পরিকল্পনা সামাজিক বাস্তবতার আলোকে প্রণীত না হলে তা বাস্তবায়ন কিংবা উদ্ভূত সমস্যার সমাধান করা যায় না। অর্থাৎ শিল্পায়নের ফলে উক্ত এলাকায় কী কী সমস্যা হতে পারে তা সামাজবিজ্ঞানের জ্ঞান দ্বারা পূর্বানুমান করা যেত। ফলে উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হত। আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতির ন্যায় যে কোনো সামাজিক সমস্যার কারণ নির্ধারণ এবং তা প্রতিরোধে কার্যকরী পরিকল্পনা করতে সমাজবিজ্ঞানের জ্ঞান ভূমিকা রাখতে সক্ষম ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধে সমাজবিজ্ঞান পাঠের জ্ঞান ভূমিকা …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর