হাসিবের পঠিত বিষয় কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের হাসিবের পঠিত বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যাতে মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। এ শাস্ত্রে রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের সংবিধান, রাজনৈতিক দল, সরকার, আমলাতন্ত্র প্রভৃতি বিষয় অধ্যয়ন করা হয়। রাষ্ট্রবিজ্ঞান কার্যত মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে। উদ্দীপকের হাসিব যে বিষয়ে পড়াশোনা করে তার আলোচ্য বিষয় হলো- রাষ্ট্র, নাগরিক, সংবিধান ইত্যাদি। যা উপরে আলোচিত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ। এ থেকে বোঝা যায়, হাসিবের পঠিত বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
হাসিবের পঠিত বিষয় কোনটি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর