শেয়ারFacebookWhatsApp

রশিদের পঠিত বিষয়টির সাথে সমাজবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত— তুমি কি একমত? যুক্তি দিয়ে বুঝাও।

উত্তর: রশিদের পঠিত বিষয় তথা নৃবিজ্ঞানের সাথে সামাজবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মন্তব্যটির সাথে আমি একমত। নৃবিজ্ঞান হলো মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক পাঠ। এটি মানুষের উৎপত্তি ও দৈহিক গঠন, সাংস্কৃতিক জীবন, সামাজিক আচরণের ক্রমবিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে। শারীরিক নৃবিজ্ঞান, সাংস্কৃতিক নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং ভাষাতত্ত্ব হলো নৃবিজ্ঞানের কয়েকটি বিশেষ শাখা। উদ্দীপকের রশিদ যে বিষয়ে পড়াশোনা করে তার আলোচ্য বিষয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্নতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি। অর্থাৎ সে নৃবিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান মানব সমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তুলনামূলক আলোচনার ক্ষেত্রে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ওপর অনেকখানি নির্ভরশীল। যেমন- সভ্যতা ও সংস্কৃতির আদিম অবস্থা থেকে বর্তমান পর্যায়ে উত্তরণ বা সামাজিক বিবর্তন অনুসন্ধানে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায়, আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ও তার অনুসারীরা ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত সমাজতাত্ত্বিক ধারণা থেকে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হন । উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, সমাজস্থ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড অধ্যয়ন করতে গিয়ে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান অনেক সময় একে অপরের সাহায্য নিয়ে থাকে। তাই বলা যায়, এ দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

রশিদের পঠিত বিষয়টির সাথে সমাজবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত— তুমি কি…

উদ্দীপক

হাসিব যে বিষয়ে পড়াশোনা করে, তার আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, নাগরিক, সংবিধান ইত্যাদি। অপরদিকে রশিদ যে বিষয়ে পড়াশোনা করে, তার আলোচ্য বিষয় হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্নতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'The Positive PhilosophyPhilosophy^{\prime} গ্রন্থটির রচয়িতা ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ ।

উত্তর

গবেষণা ও বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার জন্য সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় । সমাজবিজ্ঞান বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তথা বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে থাকে। বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞানভাণ্ডার। সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের ন্যায় তথ্যের যাচাই-বাছাই, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সুসংহত জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়, যা মূলত বিজ্ঞানভিত্তিক। আর এ কারণেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা চলে ।

উত্তর

উদ্দীপকের হাসিবের পঠিত বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যাতে মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। এ শাস্ত্রে রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার ও কর্তব্য, রাষ্ট্রের সংবিধান, রাজনৈতিক দল, সরকার, আমলাতন্ত্র প্রভৃতি বিষয় অধ্যয়ন করা হয়। রাষ্ট্রবিজ্ঞান কার্যত মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে। উদ্দীপকের হাসিব যে বিষয়ে পড়াশোনা করে তার আলোচ্য বিষয় হলো- রাষ্ট্র, নাগরিক, সংবিধান ইত্যাদি। যা উপরে আলোচিত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যপূর্ণ। এ থেকে বোঝা যায়, হাসিবের পঠিত বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান ।

উত্তর

রশিদের পঠিত বিষয় তথা নৃবিজ্ঞানের সাথে সামাজবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মন্তব্যটির সাথে আমি একমত। নৃবিজ্ঞান হলো মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক পাঠ। এটি মানুষের উৎপত্তি ও দৈহিক গঠন, সাংস্কৃতিক জীবন, সামাজিক আচরণের ক্রমবিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে। শারীরিক নৃবিজ্ঞান, সাংস্কৃতিক নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং ভাষাতত্ত্ব হলো নৃবিজ্ঞানের কয়েকটি বিশেষ শাখা। উদ্দীপকের রশিদ যে বিষয়ে পড়াশোনা করে তার আলোচ্য বিষয় ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রত্নতত্ত্ব, সংস্কৃতি ইত্যাদি। অর্থাৎ সে নৃবিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করে। সমাজবিজ্ঞান মানব সমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তুলনামূলক আলোচনার ক্ষেত্রে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ওপর অনেকখানি নির্ভরশীল। যেমন- সভ্যতা ও সংস্কৃতির আদিম অবস্থা থেকে বর্তমান পর্যায়ে উত্তরণ বা সামাজিক বিবর্তন অনুসন্ধানে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায়, আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ও তার অনুসারীরা ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত সমাজতাত্ত্বিক ধারণা থেকে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হন । উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, সমাজস্থ মানুষের বিভিন্ন কর্মকাণ্ড অধ্যয়ন করতে গিয়ে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান অনেক সময় একে অপরের সাহায্য নিয়ে থাকে। তাই বলা যায়, এ দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।