শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে রুনার অধ্যয়নের বিষয় কোনটি ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের রুনার অধ্যয়নের বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা, রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ শাস্ত্র মানুষকে রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে। বৈশিষ্ট্যগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র ও ক্ষমতা সম্পর্কিত অধ্যয়ন হিসেবেও বিবেচনা করা হয়। উদ্দীপকের রুনা এমন একটি বিষয়ে অধ্যয়ন করে, যা রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব প্রভৃতি নিয়ে আলোচনা করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পারুলের পঠিত বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে রুনার অধ্যয়নের বিষয় কোনটি ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

মুনা ও রুনা দুই বান্ধবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মুনা যে বিষয়টা নিয়ে পড়ছে সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা । অন্যদিকে রুনার পঠিত বিষয় রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে ।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

“সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান”— উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনারের।

উত্তর

হ্যাঁ, প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতি অনুসরণ করার কারণে সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে সাব্যস্ত করা হয় । সমাজবিজ্ঞান বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তথা বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে থাকে। বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞানভাণ্ডার। সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের ন্যায় তথ্যের যাচাই-বাছাই, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সুসংহত জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়, যা মূলত বিজ্ঞানভিত্তিক। আর এ কারণেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা চলে ।

উত্তর

উদ্দীপকের রুনার অধ্যয়নের বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা, রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ শাস্ত্র মানুষকে রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে। বৈশিষ্ট্যগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র ও ক্ষমতা সম্পর্কিত অধ্যয়ন হিসেবেও বিবেচনা করা হয়। উদ্দীপকের রুনা এমন একটি বিষয়ে অধ্যয়ন করে, যা রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব প্রভৃতি নিয়ে আলোচনা করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পারুলের পঠিত বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের মুনার অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান। আধুনিক সমাজে বিষয়টির গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের যে শাখা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পূর্ণাঙ্গ অধ্যয়ন করে তাকে সমাজবিজ্ঞান বলে। এ অনুযায়ী উদ্দীপকের কাজলের পঠিত বিষয়টি সমাজবিজ্ঞানকে নির্দেশ করছে। কেননা কাজলের পঠিত বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ ও সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন বলে অভিহিত করা হয়েছে। বর্তমান পরিবর্তনশীল সমাজের জন্য সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা দিনদিন বেড়ে যাচ্ছে । সমাজের প্রকৃতি পর্যালোচনা করলে বোঝা যায় যে, সমাজ ক্রমশ সরল থেকে জটিল হচ্ছে। বিশেষ করে আধুনিকতার প্রসারে সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদির ধরন অনেকটাই পাল্টে গেছে। সামাজিক এসব প্রতিষ্ঠান বদলে যাওয়ায় সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে । উদাহরণস্বরূপ বলা যায়, সোশ্যাল মিডিয়ার প্রসারের কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক এখন নির্দিষ্ট সমাজ বা রাষ্ট্রের গণ্ডির বাইরে ছড়িয়ে পড়ছে। সম্পর্কের ধরনের এ পরিবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের ধরন, পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা, মানুষের ওপর প্রভাব ইত্যাদি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। বস্তুত এ কারণেই বিশ্বের সর্বত্র সমাজবিজ্ঞানের চর্চা অনেক বেড়ে গেছে । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজবিজ্ঞান শাস্ত্রের উদ্ভবের সময় বিষয়টি অধ্যয়ন করা যতটা প্রয়োজন ছিল, বর্তমান আধুনিক পরিবর্তনশীল সমাজের ক্ষেত্রে শাস্ত্রটি অধ্যয়নের গুরুত্ব তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।