উদ্দীপকে মুনার অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে— বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের মুনার অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান। আধুনিক সমাজে বিষয়টির গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানের যে শাখা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পূর্ণাঙ্গ অধ্যয়ন করে তাকে সমাজবিজ্ঞান বলে। এ অনুযায়ী উদ্দীপকের কাজলের পঠিত বিষয়টি সমাজবিজ্ঞানকে নির্দেশ করছে। কেননা কাজলের পঠিত বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ ও সমাজে বসবাসরত মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন বলে অভিহিত করা হয়েছে। বর্তমান পরিবর্তনশীল সমাজের জন্য সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা দিনদিন বেড়ে যাচ্ছে । সমাজের প্রকৃতি পর্যালোচনা করলে বোঝা যায় যে, সমাজ ক্রমশ সরল থেকে জটিল হচ্ছে। বিশেষ করে আধুনিকতার প্রসারে সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদির ধরন অনেকটাই পাল্টে গেছে। সামাজিক এসব প্রতিষ্ঠান বদলে যাওয়ায় সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে । উদাহরণস্বরূপ বলা যায়, সোশ্যাল মিডিয়ার প্রসারের কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক এখন নির্দিষ্ট সমাজ বা রাষ্ট্রের গণ্ডির বাইরে ছড়িয়ে পড়ছে। সম্পর্কের ধরনের এ পরিবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের ধরন, পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা, মানুষের ওপর প্রভাব ইত্যাদি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। বস্তুত এ কারণেই বিশ্বের সর্বত্র সমাজবিজ্ঞানের চর্চা অনেক বেড়ে গেছে । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজবিজ্ঞান শাস্ত্রের উদ্ভবের সময় বিষয়টি অধ্যয়ন করা যতটা প্রয়োজন ছিল, বর্তমান আধুনিক পরিবর্তনশীল সমাজের ক্ষেত্রে শাস্ত্রটি অধ্যয়নের গুরুত্ব তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মুনার অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে— ব…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর