উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয় ? ব্যাখ্যা কর ৷
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের অর্থনৈতিক শাখার আলোচ্য বিষয় । সমাজবিজ্ঞান গোটা সমাজ নিয়ে আলোচনা করে। আর সমাজে বসবাস করতে হলে মানুষকে কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তাই সমাজ ও অর্থনীতি যেমন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তেমনি সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতির বিষয়টিও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। উদ্দীপকে বর্গাচাষি রহিম মিয়ার ঘটনাতে সামাজিক অর্থনীতির দিকটিই প্রতিফলিত হতে দেখা যায়। সমাজবিজ্ঞান তার অর্থনৈতিক শাখার মাধ্যমে সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে পঠন-পাঠন, আলোচনা ও পর্যালোচনা করে। মানুষের মানবীয় কাজকর্মের যে অংশ আর্থিক বিষয়াবলির সাথে সম্পর্কযুক্ত প্রধানত তাই অর্থনীতির আলোচ্য বিষয়। অর্থনীতির জনক হিসেবে খ্যাত অ্যাডাম স্মিথ তাঁর 'Wealth Nations [গণিত] গ্রন্থে বলেন, “উৎপাদন, বণ্টন ও ভোগ সম্পর্কিত আলোচনার বিজ্ঞান হচ্ছে অর্থনীতি, কিন্তু সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় হলো সমাজ ও নানা ধরনের সামাজিক সম্পর্ক।” বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল দৈনন্দিন ক্রিয়াকলাপকে অর্থনীতির আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করে একে সামাজিক বিজ্ঞানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। সমাজবিজ্ঞান ও অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞান । তাই বলা যায়, উদ্দীপকে 'রহিম মিয়ার অর্থনৈতিক জীবন সমাজবিজ্ঞানের অর্থনৈতিক শাখার আলোচ্য বিষয় ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয় ? ব্যাখ্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর