উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি । সমাজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। আর সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি পাঠের মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে জানতে পারি। উদ্দীপকের বর্গাচাষি রহিম মিয়ার কষ্টার্জিত ফসল বর্গাদারকে দিয়ে দিতে হয়। ফলে অর্থনৈতিকভাবে তিনি সচ্ছলতা অর্জনে ব্যর্থ হন। এ অবস্থা থেকে বের হয়ে আসতে তাকে সমাজবিজ্ঞানের জ্ঞানার্জন প্রয়োজন । কেননা মানুষ সমাজে বসবাস করতে গিয়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন পেশা, শ্রেণি, লিঙ্গ ও বর্ণতে বিভক্ত হয়। ফলে সমাজে উদ্ভব হয় নানাবিধ জটিল সমস্যা। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এ সমস্যাবলির কারণ এবং কীভাবে এ থেকে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে সঠিক দিকনির্দেশনা লাভ করা যায়। উদ্দীপকের রহিম মিয়াও সমাজবিজ্ঞান পঠের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা তার সমস্যার উত্তরণ ঘটাতে পারে। তাছাড়া সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এ পরিবর্তনশীল সমাজের পরিবর্তনের কারণ সম্পর্কে ধারণা থাকলে অতি সহজেই ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সুদূরপ্রসারী ব্যবস্থা গ্রহণ করা যায় । পরিশেষে বলা যায়, রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়ত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর