শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল মুকুলের এলাকাটি কোনটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মুকুলের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সমাজ হলো অনুভূতিসম্পন্ন সমজাতীয় কিছু জীবের সমষ্টি, যারা পরস্পর মানসিক সূত্রে আবদ্ধ। অর্থাৎ সমাজ কেবল মানুষের নয় যেকোনো জীব প্রজাতির হতে পারে। সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায়, যারা একত্রে পারস্পরিক সম্পর্ক সূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গ বলেন, “মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কে সমন্বিত রূপ হচ্ছে সমাজ”। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কসমূহের জাল। উদ্দীপকে দেখা যায়, মুকুলের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মত। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা যায়, মুকুলের এলাকাটি সমাজ নামক প্রত্যয়কে নির্দেশ করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মুকুলের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল মুকুলের এলাকাটি কোনটিকে …

উদ্দীপক

মুকুল একটি প্রত্যন্ত এলাকায় বসবাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ। পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জলের মতো ছড়িয়ে আছে।

Dhaka · 2021

উত্তর

সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হচ্ছে পরিবার।

উত্তর

সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত রীতি-নীতি অনুযায়ী আচরণ করতে বাধ্য করে। সামাজিক নিয়ন্ত্রণ বলতে সমাজ কর্তৃক গৃহীত এমন সব ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে ব্যক্তি সমাজকর্ম, আচার-আচরণ ইত্যাদি সমাজের কাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করা যায়। সামাজিক নিয়ন্ত্রণ দুই ভাবে হতে পারে, যথা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। সামাজিক নিয়ন্ত্রণের বাহনের মধ্যে রয়েছে — পরিবার, ধর্ম, রাষ্ট্র, জনমত, গণমাধ্যম ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মুকুলের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সমাজ হলো অনুভূতিসম্পন্ন সমজাতীয় কিছু জীবের সমষ্টি, যারা পরস্পর মানসিক সূত্রে আবদ্ধ। অর্থাৎ সমাজ কেবল মানুষের নয় যেকোনো জীব প্রজাতির হতে পারে। সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায়, যারা একত্রে পারস্পরিক সম্পর্ক সূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী মরিস গিন্সবার্গ বলেন, “মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কে সমন্বিত রূপ হচ্ছে সমাজ”। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কসমূহের জাল। উদ্দীপকে দেখা যায়, মুকুলের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মত। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা যায়, মুকুলের এলাকাটি সমাজ নামক প্রত্যয়কে নির্দেশ করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মুকুলের এলাকাটি “সমাজ” নামক প্রত্যয়কে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সমাজের সাথে সম্প্রদায়ের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়। সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।