উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির সাথে সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সমাজের সাথে সম্প্রদায়ের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো : সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়। সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ। মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে। একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির সাথে সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর