উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পারুলের অধ্যায়নের বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান। নিচে তা বিশ্লেষণ করা হলো : রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা, রাষ্ট্রের বসবাসকারী নাগরিকের অধিকারী আলোচনা করা হয়। এ শাস্ত্র মানুষকে রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে। বৈশিষ্ট্যগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র ও ক্ষমতা সম্পর্কিত অধ্যয়ন হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকে দেখা যায়, পারুল এমন একটি বিষয়ে অধ্যয়ন করে যা রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা নিয়ে আলোচনা করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় পারুলের পঠিত বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত পারুলের অধ্যায়নের বিষয়টি হলো রাষ্ট্রবিজ্ঞান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর