উদ্দীপকে সমাজবিজ্ঞানের আলোচ্য কোন পরিধির সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় নগর সমাজবিজ্ঞানের মিল খুঁজে পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞানের যে শাখা নগরের সমাজ, অর্থনীতি, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস নিয়ে অধ্যয়ন করে তাকে নগর সমাজবিজ্ঞান বলে। আর নগর সমাজবিজ্ঞানের দুটি বহুল আলোচিত প্রত্যয় হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যাতে যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়। অপরদিকে নগরায়ন হচ্ছে শিল্পের প্রভাবে গ্রামীন অবস্থা থেকে শহর বা নগর রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া। শিল্পায়নের ফলে নতুন জীবিকার সৃষ্টি হয় এবং মানুষ উক্ত শিল্পায়িত এলাকায় ভিড় জমাতে শুরু করে। ফলস্বরূপ নগরায়ন সম্পন্ন হয়। উদ্দীপকের ক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় মানুষের জীবন জীবের পরিবর্তন এসেছে। নতুন পেশা সৃষ্টি হওয়ায় এলাকাটিতে মানুষ এসে ভিড় জমাচ্ছে কোন জলের পরিস্থিতি উপরে আলোচিত নগর সমাজবিজ্ঞানের অন্যতম প্রত্যয় শিল্পায়ন ও নগরায়নের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সাথে সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় নগর সমাজবিজ্ঞানের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের আলোচ্য কোন পরিধির সাথে মিল খুঁজে পাওয়া যায়…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর