সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এলাকাটির উন্নয়ন সম্ভব নয় - উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এলাকাটির উন্নয়ন সম্ভব নয় — উক্তিটি যথার্থ। নিচে তা বিশ্লেষণ করা হলো : উন্নয়ন হচ্ছে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়া, যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয়ক একত্রিভূত করে। উন্নয়ন প্রত্যয়টির সাথে সমাজবিজ্ঞানের জ্ঞানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কেননা কোনো উন্নয়নমূলক পরিকল্পনার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তবে তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। মূলত কোন অঞ্চলের উন্নয়ন ঘটলে তার প্রত্যক্ষ ফল হিসেবে সমাজ ব্যবস্থায় নতুন কিছু অবস্থার সৃষ্টি হয়। সমাজবিজ্ঞানের জ্ঞান নতুন সৃষ্ট এসব সামাজিক সমস্যার প্রকৃতি, ধরণ, কারণ উদঘাটন এর মাধ্যমে সমস্যা দূর করার ক্ষেত্রে সহায়তা করে। উদ্দীপকের ক অঞ্চলে নগরায়নের ফলে কিছু মানুষের আর্থিক উন্নতি হলেও অনেকে বেকার হয়ে গিয়েছেন। যার ফলে তারা চুরি, ছিনতাই, অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আর এইসব সমস্যা নিয়ন্ত্রণের জন্য প্রকৃতি উন্নয়ন ঘটাতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা অবশ্যক। আর সামাজিক সমস্যার প্রকৃতি, ধরণ এবং ফলাফল সম্পর্কে জানতে পারলে তবে এই সমাজবিজ্ঞানের জ্ঞান সাহায্য করে। অর্থাৎ কোন সমস্যাটি তুই তখন খুব সহজেই নির্ণয় করা যাবে এবং তার সমাধানের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। তাই বলা যায়, সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এলাকাটির উন্নয়ন সম্ভব নয় — উক্তিটি যথার্থ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এলাকাটির উন্নয়ন সম্ভব নয় - উদ্দীপকের আ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর