উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুু সমাজবিজ্ঞানের অন্যতম শাখা 'নগর সমাজবিজ্ঞান' এ আলোচিত হয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞানের যে শাখা নগরের সমাজ, অর্থনৈতিক, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস নিয়ে অধ্যয়ন করে তাকে নগর সমাজবিজ্ঞান বলে। নগর সমাজবিজ্ঞানে দুইটি বহুল আলোচিত প্রত্যয় হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যাতে যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়। অপরদিকে নগরায়ন হচ্ছে শিল্পের প্রভাবে গ্রামীন অবস্থা থেকে শহর বা নগরে রুপান্তরিত হওয়ার প্রক্রিয়া। শিল্পায়নের ফলের নতুন জীবিকার সৃষ্টি হয় এবং মানুষ উক্ত শিল্পায়িত এলাকায় ভিড় জমাতে শুরু করে। ফলস্বরূপ নগরায়ন সম্পন্ন হয়। উদ্দীপকে দেখা যায, বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর 'ক' এলাকায় বর্তমানে শিল্প কারখানা গড়ে উঠেছে। বিষয়টি শিল্পায়ন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার শিল্পায়নের ফলে কাজের সন্ধানে মানুষ শহরের ছুটে আসায় একদিকে যেমন বেকারত্ব বাড়ছে অন্যদিকে অপরিকল্পিতভাবে বস্তি, বাসস্থান ও অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে। শহরের এই পরিস্থিতি হলো নগরায়নের ফল। পূর্বোক্ত আলোচনায় সুস্পর্শ যে শিল্পায়ন ও নগরায়ন নগর সমাজবিজ্ঞানের আলোচক পরিধির অন্তর্ভুক্ত। যা উদ্দীপকের বর্ণনায় ও পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তুু সমাজবিজ্ঞানের আওতাভুক্ত নগর সমাজবিজ্ঞানের সাথে আলোচিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর