উদ্দীপকের শহরটির উন্নয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক - ব্যাখ্যা কর।
উত্তর: “উদ্দীপকের শহরটির উন্নয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক” — উক্তিটি যথার্থ। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : উন্নয়ন হচ্ছে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়া। যা সামাজি, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয়কে একত্রিত করে। উন্নয়ন প্রত্যয়টি সাথে সমাজবিজ্ঞানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কেননা কোনো উন্নয়নমূলক পরিকল্পনার সাথে যদি সামাজিক জ্ঞান না থাকে তবে তা বাস্তবে রূপ দেয়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো অঞ্চলে শিল্পায়ন ঘটলে তার প্রত্যক্ষ ফল হিসেবে সমাজ ব্যবস্থায় দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন সৃষ্টি হতে পারে। ফলে নতুন ধরনের যে সমাজ ব্যবস্থা তৈরি হয় তার সাথে পুরনো ব্যবস্থার বিরোধ বাধার সম্ভাবনা থাকে। ফলে নানা ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয়। আর এইসব সামাজিক সমস্যার কারণ ও সমাধানের উপায় জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। উদ্দীপকে দেখা যায়, 'ক' শহরে শিল্পায়ন ঘটায় জনসংখ্যার ব্যাপক সমান্তরাল ঘটেছে। অপরিকল্পিত বাসস্থা, বস্তি ও অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে এবং বেকারত্ব বেড়েছে। সমাজবিজ্ঞানের জ্ঞান দ্বারা নতুন সৃষ্ট এসব সামাজিক সমস্যার প্রকৃতি ও কারণ উদঘাটন সম্ভব। আর এসব সমস্যা সমাধানের মাধ্যমে শহরটির উন্নয়ন করতে হলে উন্নয়নের পথে উদ্বৃত্তের সমস্যার সম্পর্কও সম্যক ধারণা থাকা প্রয়োজন। এ ধারণা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সুস্পর্শভাবে জানা যায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত 'ক' শহরটির উন্নয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শহরটির উন্নয়নে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর