উদ্দীপকে বর্ণিত রাফির অধ্যয়নের বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাফির অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান। নিচে তা ব্যাখ্যা করা হলো : সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের পূর্ণাঙ্গ চিত্র বোঝা যায়। সমাজ ক, সমাজ কেন এবং কিভাবে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এগিয়ে যায় তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। এটি সামাজিক নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করে। পাশাপাশি সমাজ কাঠামো সম্পর্কে ও সমাজবিজ্ঞান সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। এছাড়াও সামাজিক গতিশীলতা অর্থাৎ সামাজিক পরিবর্তন নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তাই সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজের সামগ্রিক পাঠ। উদ্দীপকে রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিষয়ে পড়ে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ। অর্থাৎ রাফি সমাজবিজ্ঞান বিষয়ে পড়ে। কারণ সমাজবিজ্ঞানই একমাত্র শাস্ত্র যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। আর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য প্রতিপাদ্য হলো সমাজ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রাফির অধ্যয়নের বিষয়টি হলো সমাজবিজ্ঞান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাফির অধ্যয়নের বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর