শুভ্র ও রাফির পঠিত বিষয় পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের শুভ্র ও রাফির পঠিত বিষয়টি হলো যথাক্রমে নৃত্যবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত। নিচে তা ব্যাখ্যা করা হলো : ব্যুৎপত্তিগতভাবে মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক পাঠই হচ্ছে নৃত্যবিজ্ঞান। এটি মানুষের উৎপত্তি ও তার দৈহিক, সামাজিক আচরণের ক্রমবিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করে। এই প্রেক্ষিতে উদ্দীপকে শুভ পঠিত বিষয়টি হলো নৃত্যবিজ্ঞানী। অপরদিকে রাফি গঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। যা সমাজ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। এই দুইটি বিষয়ে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে অনেক তাত্ত্বিক বিষয়ে দুটিকে জমজ বোন হিসেবে অতিবাহিত করেছেন। সমাজবিজ্ঞান মানব সমাজের অতীত ও বর্তমান সম্পর্কের মধ্যে সম্পর্ক স্থাপন এবং তুলনামূলক আলোচনার ক্ষেত্রে নৃত্যবিজ্ঞান আলোচ্য বিষয়ের ওপর অনেকখানি নির্ভরশীল। সভ্যতা ও সংস্কৃতির আদিম অবস্থা থেকে বর্তমান পর্যায়ে উত্তরণ বা সামাজিক এর বিবর্তন অনুসন্ধানের সমাজবিজ্ঞান নৃত্যবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তন্ত্র ও সিদ্ধান্ত নৃত্য বিজ্ঞানীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকান সামাজিক নৃত্যবিজ্ঞানী লুইস হেনরি মর্গান ও তার অনুসারীরা ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত সমাজতান্ত্রিক ধারণা থেকে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব সম্পর্কের স্থির সিদ্ধান্তের উপনীত হন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রাফি ও শুভ্র পঠিত বিষয় দুটি হলো সমাজবিজ্ঞান ও নৃত্যবিজ্ঞান। বিষয়ে দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
শুভ্র ও রাফির পঠিত বিষয় পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা কর
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর