উদ্দীপকে কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমির বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। Robertson এর মতে - সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যায়ন। অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক আচরণ ও সমাজে মানুষের দৃষ্টিভঙ্গির সাথে বৈজ্ঞানিক অধ্যয়নের মধ্যকার সম্পর্ক। যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের আচরণের সুশৃংখল এবং বস্তুনিষ্ঠ নিয়ম তান্ত্রিক সমীক্ষা জানা যায়। এছাড়াও অধ্যাপক Neil J. Smelser এর মতে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভরবিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। অর্থাৎ সমাজবিজ্ঞান মানুষের আচার-আচরণ এবং কার্যাবলী নিয়ে আলোচনা করে। উদ্দীপকেও রফিক যে বিষয়ে অনার্সে পড়ার সুযোগ পেয়েছে সেই বিষয়টি সমাজের উৎপত্তির ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে এবং জীবনে প্রায় সকল বিষয় অধ্যয়ন ও বিশ্লেষণ করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের সুমির বক্তব্যে সমাজবিজ্ঞান বিষয়কে ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর