উদ্দীপকের আলোকে রুমানার পঠিত বিষয়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: রুমানার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। নিম্নে উদ্দীপকের আলোকে সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করা হলো : উনবিংশ শতাব্দীর মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক, সামাজিক বিপ্লবের যুগে সমাজবিজ্ঞানের জন্ম। সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। উদ্দীপকের শাপলা যে বিষয়ে ভর্তি হয়েছে সেটি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে উদ্ভব হয়েছে। এছাড়াও এই বিষয়টি সমাজে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ শাপলার পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজ বিজ্ঞান মূলত সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজের মানুষের আচার-আচরণ, আদর্শ-মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এই ক্ষেত্রে সমাজ বিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে গবেষণার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। তাই সামাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে ও গণ্য করা হয়। প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞান কোন ব্যবহারিক বিজ্ঞান নয় বরং একটি তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি একদিকে যেমন পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনৈতিক, বিবাহ প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে একই সাথে এই সকল সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের পরিক্রমায় পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচনা করে
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রুমানার পঠিত বিষয়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর