শেয়ারFacebookWhatsApp

উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের সাথে কিভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধ ভাবে থাকতে হবে তা সমাজবিজ্ঞান পাঠ করলে সহজে জানা যায়। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কেও সমাজবিজ্ঞান গবেষণা ও পর্যালোচনা করে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট সহায়ক। সমাজ বিজ্ঞান শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। আবার পাশাপাশি সমাজের জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সাধারণত মানুষের জন্ম গ্রহণের ফলে পরিবার এই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আবার একই সাথে মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে। তাই বলা যায়, "মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।" উক্তিটি যথার্থ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।

উদ্দীপক

রুমানা বিশ্ববিদ্যালয় যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।

Rajshahi · 2022

উত্তর

Logos শব্দটির অর্থ বিজ্ঞান বা অধ্যয়ন।

উত্তর

সমাজ বিশ্লেষণে নিরপেক্ষতা অবলম্বন করে বলে সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলে। বিজ্ঞানের প্রধান ধর্ম হল নৈতিকতার ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা। সমাজবিজ্ঞানও সামাজিক ঘটনা বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাই সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়।

উত্তর

রুমানার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। নিম্নে উদ্দীপকের আলোকে সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করা হলো : উনবিংশ শতাব্দীর মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক, সামাজিক বিপ্লবের যুগে সমাজবিজ্ঞানের জন্ম। সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। উদ্দীপকের শাপলা যে বিষয়ে ভর্তি হয়েছে সেটি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে উদ্ভব হয়েছে। এছাড়াও এই বিষয়টি সমাজে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ শাপলার পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজ বিজ্ঞান মূলত সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজের মানুষের আচার-আচরণ, আদর্শ-মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এই ক্ষেত্রে সমাজ বিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে গবেষণার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। তাই সামাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে ও গণ্য করা হয়। প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞান কোন ব্যবহারিক বিজ্ঞান নয় বরং একটি তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি একদিকে যেমন পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনৈতিক, বিবাহ প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে একই সাথে এই সকল সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের পরিক্রমায় পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচনা করে

উত্তর

উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের সাথে কিভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধ ভাবে থাকতে হবে তা সমাজবিজ্ঞান পাঠ করলে সহজে জানা যায়। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কেও সমাজবিজ্ঞান গবেষণা ও পর্যালোচনা করে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট সহায়ক। সমাজ বিজ্ঞান শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। আবার পাশাপাশি সমাজের জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সাধারণত মানুষের জন্ম গ্রহণের ফলে পরিবার এই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আবার একই সাথে মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে। তাই বলা যায়, "মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।" উক্তিটি যথার্থ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।