উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সামাজিক বিজ্ঞানের নবীনতম শাখা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। এই কথা অনস্বীকার্য যে, বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ। সমাজবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ Sociology, যা ল্যাটিন শব্দ Socius (অর্থ-সমাজ) ও গ্রিক শব্দ Logos (অর্থ-বিজ্ঞান বা বিশেষ জ্ঞান) এই দুটি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। তাই উৎপত্তি অর্থে বলা যায়, সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞানই সমাজবিজ্ঞান। পারিভাষিক অর্থে বলা যায়, সমাজবিজ্ঞান হলো ঐ বিজ্ঞান যা সমাজের সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। সমাজবিজ্ঞানের আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক। বস্তুত মানব সমাজের এমন কোনো দিক নেই যা সমাজবিজ্ঞানে আলোচিত হয়নি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দিক নিয়ে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করে। সমাজবিজ্ঞানের আলোচনার ব্যাপকতার কারণে সমাজবিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন- ঐতিহাসিক সমাজবিজ্ঞান সমাজের অতীত ইতিহাস নিয়ে, বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞান পরিবারের বিভিন্ন দিক নিয়ে, নগর সমাজবিজ্ঞান নগরের স্বরূপ, গ্রামীণ সমাজবিজ্ঞান গ্রামের স্বরূপ, ধর্মের সমাজবিজ্ঞান ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এমনিভাবে সমাজবিজ্ঞানের আরো বহুবিধ শাখা রয়েছে যে শাখাগুলো বিষয়কেন্দ্রিক আলোচনা করে। অর্থাৎ সমাজবিজ্ঞানের আলোচনায় মানব সমাজের সাথে জড়িত সকল বিষয়ই আলোচিত হয়। এ কারণেই সমাজবিজ্ঞানকে মানব সমাজের সামগ্রিক পাঠ বলা হয়। উপর্যুক্ত আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, সমাজবিজ্ঞানই মানবসমাজের সামগ্রিক পাঠ, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর