প্রদত্ত ছকচিত্রের '?' চিহ্নিত স্থানটি কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থান সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো 'Sociology [গণিত] , যা এসেছে ল্যাটিন শব্দ 'Socius [গণিত] এবং গ্রিক শব্দ 'Logos [গণিত] থেকে। ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কোঁৎ তার 'Cours de Philosophie Positive [গণিত] গ্রন্থে 'Sociology [গণিত] শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। পারিভাষিক অর্থে সমাজবিজ্ঞান হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে সমাজকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ এটি এমন একটি বিজ্ঞান যা সমাজের বিভিন্ন ক্রিয়া, সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, গবেষণা ও পর্যালোচনা করে। উদ্দীপকের চিত্রটিও সমাজবিজ্ঞান সম্পর্কে উক্ত তথ্যকে সমর্থন করে। উদ্দীপকের ছকচিত্রে ল্যাটিন শব্দ Socius এবং গ্রিক শব্দ Logos-এর উল্লেখ রয়েছে। যার অর্থ যথাক্রমে সমাজ ও জ্ঞান-বিজ্ঞান। উপরের আলোচনায় স্পষ্ট যে, শব্দ দুইটি সমাজবিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, ছকের প্রশ্ন চিহ্নিত স্থান সমাজবিজ্ঞানকেই নির্দেশ করছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
প্রদত্ত ছকচিত্রের '?' চিহ্নিত স্থানটি কোন বিষয়কে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর