উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের অন্যতম শাখা গ্রামীণ সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানব সমাজের আদিম উৎসভূমি হচ্ছে গ্রামীণ সমাজ এবং বর্তমানেও বিশ্বের অধিকাংশ মানুষ গ্রামনির্ভর। এ বিষয়ে জানার জন্য সমাজবিজ্ঞানে যে শাখার উদ্ভব হয়েছে তা হলো 'গ্রামীণ সমাজবিজ্ঞান'। সমাজবিজ্ঞানের এ শাখায় গ্রামীণ সমাজজীবন, সমাজের অনুষ্ঠান-প্রতিষ্ঠান, কৃষি কাঠামো, অর্থনীতি, পরিবার, নেতৃত্ব কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক স্তরবিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় । উদ্দীপকেও গ্রামীণ সমাজের প্রতিচ্ছবি দেখা যায়। এখানে গ্রামের কৃষক রহিম মিয়ার পরিবার ও কৃষি কাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। তিনি একজন বর্গাচাষী, যা গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসকে ইঙ্গিত করে। আবার, তার ঘরে নতুন ধান ওঠায় পিঠা-পায়েস তৈরির আয়োজন করার বিষয়টি গ্রামীণ সমাজের অন্যতম অনুষ্ঠান নবান্ন উৎসবকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়টি গ্রামীণ সমাজবিজ্ঞানেরই আলোচ্য বিষয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর