উদ্দীপকের রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞানের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ । উদ্দীপকের রহিম মিয়া একজন বর্গাচাষী । সে অন্যের জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে । কিন্তু তার মনে দুঃখ যে, তার ফলানো ফসল অন্যের ঘরে চলে যায়। রহিম মিয়ার মনোভাবে সম্পত্তির ভিত্তিতে শ্রেণি বৈষম্যের বিষয়টি বা সম্পত্তির মালিকানার ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের দিকটি পরিলক্ষিত হয়। আর সামাজিক স্তরবিন্যাস সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। সামাজিক স্তরবিন্যাস বলতে বোঝায়, সমাজে বসবাসরত মানুষের মধ্যে উঁচু- নিচু প্রভেদ। সমাজবিজ্ঞান সমাজের মানুষের এই উঁচু-নিচু প্রভেদ নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা চালায়। সামাজিক স্তরবিন্যাসের মূল কারণ কী, এর শেকড় কোথায় গ্রোথিত, এর পিছনে কোন উপাদানগুলো ক্রিয়াশীল ইত্যাদি বিষয় অনুসন্ধানের পাশাপাশি এর সমাধান বা স্তরবিন্যাসের মাত্রা কমিয়ে আনার উপায় নিয়েও বিচার বিশ্লেষণ করে। সমাজে সবাই সম-সম্পদের মালিক নয়, আবার সবাই একই মর্যাদার অধিকারী নয়। সমাজবিজ্ঞান স্তরবিন্যাসের নিচু পর্যায়ে অবস্থানকারী ব্যক্তিদের বিভিন্ন সৎ উপায় অবলম্বনের মাধ্যমে অসমতার মাত্রা কমিয়ে আনার শিক্ষা দেয়। বিশেষ করে সমাজবিজ্ঞান সামাজিক গতিশীলতার স্বরূপ আলোচনার মধ্য দিয়ে দেখিয়ে দেয় যে, মানুষ চেষ্টার মাধ্যমে তার নিজের অবস্থার পরিবর্তন করতে পারে। উদ্দীপকের রহিম মিয়াও যদি সমাজবিজ্ঞানের শিক্ষা জীবনে কাজে লাগায় তাহলে নিঃসন্দেহে তার অবস্থার উন্নতি হবে। পরিশেষে বলা যায়, রহিম মিয়া তার কর্মদক্ষতার মাধ্যমে সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান তার জন্য সহায়ক হবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর