উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের কোন পরিধির প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সাধারণভাবে বলা যায়, গ্রামকেন্দ্রিক সমাজজীবন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে গ্রামীণ সমাজবিজ্ঞান বলে। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। ফলে গ্রামীণ কৃষি, কৃষি কাঠামো, অর্থনীতি, বিবাহ, পরিবার, জ্ঞাতিসম্পর্ক, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক কাঠামো ইত্যাদি নিয়ে বিচার-বিশ্লেষণের | তাগিদে গ্রামীণ সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে। উদ্দীপকে উল্লেখ করা এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। তাছাড়া এলাকাটি দারিদ্র্য আর নিরক্ষরতার মতো সমস্যায় জর্জরিত। গ্রামটিতে রয়েছে বাল্যবিবাহের রীতি আর নারীদের শিক্ষার ব্যাপারে উদাসীনতা। এ বিষয়গুলো সাধারণত গ্রামীণ সমাজব্যবস্থায় বেশি দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় গ্রামীণ সমাজবিজ্ঞানের ইঙ্গিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের কোন পরিধির প্রতি ইংগিত করা হয়েছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর