শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পরিস্থিতিতে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের গ্রামটিতে দারিদ্র্য, নিরক্ষরতা, নারী শিক্ষার প্রতি উদাসীনতা, বাল্যবিবাহ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান ফলপ্রসূ হতে পারে বলে আমি মনে করি। যেকোনো সমাজের উন্নয়নের জন্য আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কোনো পরিকল্পনা বাস্তবায়ন অথবা কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না, যদি সে পরিকল্পনা সামাজিক বাস্তবতার আলোকে প্রণীত না হয়। সমাজে কী সমস্যা রয়েছে, তার সমাধানে বাধা কোথায়, এর মাধ্যমে কোন শ্রেণির মানুষ কতটা উপকৃত হবে, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের পথে কী কী সামাজিক বাধা রয়েছে, আর কীভাবেই বা তা দূর করা যায়- এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞান সহায়তা করে। উদ্দীপকের গ্রামটিতে নানাবিধ সমস্যা বিরাজমান। যেমন- নিরক্ষরতা, দারিদ্র্য, বাল্যবিবাহ, নারী শিক্ষার প্রতি উদাসীনতা ইত্যাদি। এসব সমস্যার স্বরূপ উন্মোচন এবং সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান কার্যকর হতে পারে, যা উপরের আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উদ্দীপকের পরিস্থিতি মোকাবিলাসহ সামাজিক যেকোনো সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান নিঃসন্দেেেহ ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের পরিস্থিতিতে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কতটুকু ফলপ্রসূ হবে বলে তু…

উদ্দীপক

এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য আর নিরক্ষরতা তাদের নিত্যসঙ্গী। অঞ্চলটিতে জনবসতি তেমন না থাকলেও সামাজিক অনুষ্ঠানাদিতে তারা একে অপরকে দাওয়াত দেয়। এখনও নারী শিক্ষার প্রতি তারা যেমন উদাসীন তেমনি বাল্যবিবাহ বিষয়ে অসচেতন। একটি গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটিতে এসব সমস্যা নিয়ে কাজ করছে।

Rajshahi · 2018

উত্তর

ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, "সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।"

উত্তর

দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে ঐতিহাসিক পদ্ধতিকে বোঝায়। ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাকে ঐতিহাসিক পদ্ধতি বলে। এ পদ্ধতির সাহায্যে বিভিন্ন সামাজিক ঘটনা, প্রক্রিয়া এবং প্রাচীন সভ্যতার বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করা হয়। এ পদ্ধতির মাধ্যমে অতীতের কোনো বিশেষ সময়ের সামাজিক জীবনের গতি-প্রকৃতি, উৎপত্তি, বৈশিষ্ট্য, পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঐতিহাসিক পদ্ধতির তথ্যের উৎস হলো দলিল বা নথিপত্র, আত্মজীবনী, ব্যক্তিগত রোজনামচা, চিঠিপত্র ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সাধারণভাবে বলা যায়, গ্রামকেন্দ্রিক সমাজজীবন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে গ্রামীণ সমাজবিজ্ঞান বলে। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। ফলে গ্রামীণ কৃষি, কৃষি কাঠামো, অর্থনীতি, বিবাহ, পরিবার, জ্ঞাতিসম্পর্ক, নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, মর্যাদা, সামাজিক কাঠামো ইত্যাদি নিয়ে বিচার-বিশ্লেষণের | তাগিদে গ্রামীণ সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে। উদ্দীপকে উল্লেখ করা এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী। সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। তাছাড়া এলাকাটি দারিদ্র্য আর নিরক্ষরতার মতো সমস্যায় জর্জরিত। গ্রামটিতে রয়েছে বাল্যবিবাহের রীতি আর নারীদের শিক্ষার ব্যাপারে উদাসীনতা। এ বিষয়গুলো সাধারণত গ্রামীণ সমাজব্যবস্থায় বেশি দেখা যায়। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় গ্রামীণ সমাজবিজ্ঞানের ইঙ্গিত রয়েছে।

উত্তর

উদ্দীপকের গ্রামটিতে দারিদ্র্য, নিরক্ষরতা, নারী শিক্ষার প্রতি উদাসীনতা, বাল্যবিবাহ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান ফলপ্রসূ হতে পারে বলে আমি মনে করি। যেকোনো সমাজের উন্নয়নের জন্য আর্থ-সামাজিক ও প্রশাসনিক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কোনো পরিকল্পনা বাস্তবায়ন অথবা কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয় না, যদি সে পরিকল্পনা সামাজিক বাস্তবতার আলোকে প্রণীত না হয়। সমাজে কী সমস্যা রয়েছে, তার সমাধানে বাধা কোথায়, এর মাধ্যমে কোন শ্রেণির মানুষ কতটা উপকৃত হবে, গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের পথে কী কী সামাজিক বাধা রয়েছে, আর কীভাবেই বা তা দূর করা যায়- এসব বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞান সহায়তা করে। উদ্দীপকের গ্রামটিতে নানাবিধ সমস্যা বিরাজমান। যেমন- নিরক্ষরতা, দারিদ্র্য, বাল্যবিবাহ, নারী শিক্ষার প্রতি উদাসীনতা ইত্যাদি। এসব সমস্যার স্বরূপ উন্মোচন এবং সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান কার্যকর হতে পারে, যা উপরের আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উদ্দীপকের পরিস্থিতি মোকাবিলাসহ সামাজিক যেকোনো সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান নিঃসন্দেেেহ ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।