উদ্দীপকের শিহাব কোন বিষয়ে অধ্যয়ন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শিহাব সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন। সমাজবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Sociology [গণিত] । শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'Socius [গণিত] এবং গ্রিক শব্দ 'Logos [গণিত] -এর সমন্বয়ে। 'Socius [গণিত] শব্দের অর্থ সমাজ এবং 'Logos [গণিত] শব্দের অর্থ জ্ঞান। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান বলতে বোঝায়, সমাজের জ্ঞান। ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে তার 'Cours de Philosophie Positive [গণিত] গ্রন্থে 'Sociology [গণিত] শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। পারিভাষিক দিক থেকে বলা যায়, সমাজ ও সমাজের মানুষের সাথে জড়িত সব বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই সমাজবিজ্ঞান। উদ্দীপকে দেখা যায়, শিহাব বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে অধ্যয়ন করেন সেটি ল্যাটিন শব্দ Socius ও গ্রিক শব্দ Logos থেকে উৎপত্তি লাভ করেছে। বিষয়টি ১৮৩৯ সালে একজন ফরাসি দার্শনিক কর্তৃক বিজ্ঞান হিসেবে অভিহিত হয়। এ বিষয়গুলো এবং উপরে আলোচিত সমাজবিজ্ঞানের উৎপত্তির ইতিহাস লক্ষ করে নিশ্চিতভাবেই বলা যায়, উদ্দীপকের শিহাব সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শিহাব কোন বিষয়ে অধ্যয়ন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর