মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :
সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের সাথে কিভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধ ভাবে থাকতে হবে তা সমাজবিজ্ঞান পাঠ করলে সহজে জানা যায়। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কেও সমাজবিজ্ঞান গবেষণা ও পর্যালোচনা করে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট সহায়ক।
সমাজ বিজ্ঞান শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। আবার পাশাপাশি সমাজের জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সাধারণত মানুষের জন্ম গ্রহণের ফলে পরিবার এই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আবার একই সাথে মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে।
তাই বলা যায়, "মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।" উক্তিটি যথার্থ।