শেয়ারFacebookWhatsApp

'The Ethics [গণিত] গ্রন্থের লেখক কে?

উত্তর: 'The Ethics [গণিত] গ্রন্থের লেখক হলেন বারুচ স্পিনোজা।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'The Ethics গ্রন্থের লেখক কে?

উদ্দীপক

হেলাল ও জাকির দুই বাল্যবন্ধু একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। তবে তাদের অধ্যয়নের বিষয় আলাদা। হেলাল যে বিষয়ে পড়ে সেটার আলোচ্য বিষয় হলো মানুষ ও সমাজ। আর জাকির যে বিষয়ে পড়ে সেটার আলোচ্য বিষয় হলো মানব আচরণ। তাদের অধ্যয়নকৃত বিষয় দুটির মধ্যকার সম্পর্কের ভিত্তিতে আবার পৃথকভাবে নতুন একটি অধ্যয়নের বিষয় গড়ে উঠেছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'The EthicsEthics^{\prime} গ্রন্থের লেখক হলেন বারুচ স্পিনোজা।

উত্তর

সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যে বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় তাকে সমাজবিজ্ঞান বলা হয়। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Sociology, আর Sociology শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Socius এবং গ্রিক শব্দ Logos থেকে। যার অর্থ সমাজ ও জ্ঞান। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। সর্বোপরি বলা যায়, সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে।

উত্তর

উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত অধ্যয়ন শাস্ত্রটি হলো মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ। সমাজের প্রেক্ষাপটে মানুষের চরিত্র, আচার-আচরণ, ধ্যান-ধারণা এবং ব্যক্তিত্ব সম্পর্কে মনোবিজ্ঞান আলোকপাত করে। এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের প্রক্রিয়া ও মনোভাব গঠন ও তার পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। এটি সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কেও আলোচনা করে। উদ্দীপকের শেষাংশের বিষয়টির আলোচ্য বিষয় হলো মানব আচরণ। যা মনোবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করে। এটি ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করে। এছাড়া আবেগ, বুদ্ধিমত্তা, প্রেষণা, সামাজিক প্রত্যক্ষণ সম্পর্কেও বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ মানব আচরণের সামগ্রিক বিষয় নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত শাস্ত্রটি দ্বারা মনোবিজ্ঞানকে বোঝানো হয়েছে।

উত্তর

হেলাল ও জাকিরের বিষয় দুটি হলো যথাক্রমে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান। এ বিষয় দুটির মধ্যে আংশিক সম্পর্ক রয়েছে- প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি একমত। সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্ক, সমাজকাঠামো, সমাজ পরিবর্তনের নিয়ামক শক্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু মানুষ যেসব বন্ধনের বশবর্তী হয়ে সমাজবদ্ধভাবে বাস করে, তা অনেক ক্ষেত্রে মানসিক বলা চলে। যেমন- পরিবারের মধ্যে স্নেহ-মায়া, সহানুভূতি ইত্যাদি। মনোবিজ্ঞান মূলত এসব মানসিকতা নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানসিকতার আলোচনা ও এর প্রভাবের দিক থেকে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান আংশিকভাবে সম্পর্কযুক্ত। সমাজবিজ্ঞান মানবসমাজের পারস্পরিক ক্রিয়া এবং তার অবস্থা ও পরিণতি সম্পর্কে পর্যালোচনা করে। কিন্তু মনোবিজ্ঞানীরা কেবল সমাজে বসবাসরত মানুষের মন নিয়ে আলোচনা করে। এছাড়া মনোবিজ্ঞানী ব্যক্তির দৈহিক গড়ন ও প্রক্রিয়া, মস্তিষ্কের কার্যাবলি ইত্যাদি বিষয়ে গবেষণাগারে পরীক্ষা চালান। অন্যদিকে সমাজবিজ্ঞানী ব্যক্তির আচরণের সামাজিক উপাদান বিশ্লেষণ করেন এবং ব্যক্তিকে কোনো গবেষণাগারে নয় বরং সমাজ নামক গবেষণা ক্ষেত্রেই পর্যবেক্ষণ করেন। এ দুটি বিষয়ের পরিধি, লক্ষ্য, পদ্ধতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে আংশিক সম্পর্ক থাকলেও উভয়ের মধ্যে বৈসাদৃশ্যই তুলনামূলক বেশি।
HSCSociology 1st Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'The Ethics গ্রন্থের লেখক কে? | Prosthuti