শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতির সংজ্ঞা দাও।

উত্তর: সমাজস্থ মানুষের রীতিনীতি, আদর্শ, শিল্পকলা, মূল্যবোধ ইত্যাদি হলো সংস্কৃতি। সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভার বলেন, "আমরা যা তাই আমাদের সংস্কৃতি।" নৃবিজ্ঞানী ইবি টেইলরের মতে, "সংস্কৃতি হচ্ছে সেই জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজ বা স্বীয় জ্ঞান-বিজ্ঞান, কর্ম, ধ্যানধারণা, বিশ্বাস প্রভৃতি যা সমাজবাসী বংশানুক্রমে অর্জন করে থাকে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সংস্কৃতির সংজ্ঞা দাও।

উদ্দীপক

অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে একটি স্বতন্ত্র বিষয়ের উদ্ভব হয়েছে। আর এ বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

সামাজিক স্তরবিন্যাস শব্দের ইংরেজি হলো 'Social Stratification.Stratification^{\prime}.

উত্তর

সমাজস্থ মানুষের রীতিনীতি, আদর্শ, শিল্পকলা, মূল্যবোধ ইত্যাদি হলো সংস্কৃতি। সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভার বলেন, "আমরা যা তাই আমাদের সংস্কৃতি।" নৃবিজ্ঞানী ইবি টেইলরের মতে, "সংস্কৃতি হচ্ছে সেই জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজ বা স্বীয় জ্ঞান-বিজ্ঞান, কর্ম, ধ্যানধারণা, বিশ্বাস প্রভৃতি যা সমাজবাসী বংশানুক্রমে অর্জন করে থাকে।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞান বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়েছে। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। একটি আলাদা বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের জন্ম মূলত উনবিংশ শতাব্দীর মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক বিপ্লবের যুগে। সমাজ, সংঘ, সমাজকাঠামো, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান গভীরভাবে ব্যাখ্যা-বিশ্লেসণ করে। এছাড়া পরিবার, ধর্ম, বিবাহ, শিক্ষা, রাজনীতি প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে; পাশাপাশি এসব সামাজিক প্রতিষ্ঠান কালের পরিক্রমায় কীভাবে পরিবর্তিত হচ্ছে তা নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ সমাজের সামগ্রিক বিষয়াবলি নিয়ে সমাজবিজ্ঞান পঠন-পাঠন, আলোচনা ও গবেষণা করে। এ জন্য সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। উদ্দীপকে দেখা যায়, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে একটি স্বতন্ত্র বিষয়ের উদ্ভব হয়েছে, যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে স্পষ্ট যে, গোটা সমাজই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয় বা ক্ষেত্র। মূলত এ কারণেই সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি তথা সমাজবিজ্ঞানের ক্ষেত্র ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বর্তমান পরিবর্তনশীল সমাজের জন্য সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। সমাজের প্রকৃতি আলোচনা করলে বোঝা যায় যে, সমাজ ক্রমশ সরল থেকে জটিল হচ্ছে। বিশেষ করে আধুনিকতার প্রসারে সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র ইত্যাদির ধরন অনেকটাই পাল্টে গেছে। সামাজিক এসব প্রতিষ্ঠান বদলে যাওয়ায় সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের ধরনও পাল্টে যাচ্ছে। এ পরিবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বর্তমানে সমাজে বসবাস করতে গিয়ে প্রয়োজনের তাগিদে আগের চেয়ে অনেক বেশি পেশা, শ্রেণি ও বর্ণে বিভক্ত হচ্ছে। ফলে সমাজে উদ্ভব হচ্ছে নানাবিধ জটিল সামাজিক সমস্যার। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এ সমস্যাবলির কারণ এবং কীভাবে এ থেকে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা লাভ করা যায়। বস্তুত এ কারণেই বিশ্বের সর্বত্র সমাজবিজ্ঞানের চর্চা অনেক বেড়ে গেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞান শাস্ত্রের উদ্ভবের সময় বিষয়টির যতটা প্রয়োজন ছিল, বর্তমান আধুনিক পরিবর্তনশীল সমাজের ক্ষেত্রে শাস্ত্রটির অধ্যয়নের গুরুত্ব তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
HSCSociology 1st Paperহবিগঞ্জ সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।