শেয়ারFacebookWhatsApp

সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান কোনটি?

উত্তর: সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান কোনটি?

উদ্দীপক

রাফি একটি প্রতিষ্ঠানের কর্মী। সে একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্বন্ধে জানতে চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞানের সহায়তা নেয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান

উত্তর

নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। নৃবিজ্ঞান বলতে সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকে বোঝায়। মানুষের উৎপত্তি, দৈহিক, সামাজিক তথা মানবাচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণা ও বিজ্ঞানভিত্তিক পাঠই নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান দুটি সত্তা নিয়ে আলোচনা করে। জীব সত্তা ও সামাজিক সত্তা। অতএব নৃবিজ্ঞান জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকান্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা করে।

উত্তর

উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। মানবসমাজের সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো।সমাজবিজ্ঞান সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হিসেবে বিবেচনার মাধ্যমে পরিবার গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা বা আলোচ্য বিষয় হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার গঠিত হওয়ার মূলভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য পায়। উদ্দীপকে দেখা যায়, রাফি একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্পর্কে জানত চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞান শাস্ত্রের সহায়তা নেয়। কারণ বিবাহ এবং পরিবার সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। তাই বলা যায়, রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

উত্তর

সমাজবিজ্ঞানের পরিধি উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের বাইরেও বিস্তৃত- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সমাজবিজ্ঞান হলো গোটা সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ। একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার পঠন-পাঠন ও গবেষণার জন্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার উদ্ভব ঘটেছে। যেমন- ধর্মের সমাজবিজ্ঞান ধর্ম সম্পর্কে, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সংস্কৃতি সম্পর্কে, আইনের সমাজবিজ্ঞান আইন সম্পর্কে, বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান বিবাহ ও পরিবার নিয়ে আলোচনা করে। তবে এসব বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি আরও ব্যাপক। সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ, প্রত্যয়, তত্ত্ব, নীতি ও জীবনযাত্রা সম্পর্কে সমাজতাত্ত্বিক মতবাদ বিচার-বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, প্রকৃতি, রীতিনীতি সমাজবিজ্ঞানে আলোচিত হয়। ঐতিহাসিক সমাজবিজ্ঞানে প্রাচীন সমাজ, সমাজের উদ্ভব, বিকাশ ও বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করা হয়। নগরের সমাজ, অর্থনীতি, নেতৃত্ব কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস ইত্যাদি নিয়ে নগর সমাজবিজ্ঞান আলোচন করে। আবার সামাজিক পরিসংখ্যান, সামাজিক ঘটনাবলির সংখ্যাতাত্ত্বিক বিচার-বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে ব্যাখ্যা দান করে। শিল্প উৎপাদন, বণ্টন, ভোগব্যবস্থা ও সমাজকাঠামোর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার আলোচনা শিল্প সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। এছাড়া সামাজিক মনোবিজ্ঞান সামাজিকীকরণ সম্পর্কে, সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যা সম্পর্কে এবং রাজনৈতিক সমাজবিজ্ঞান বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। পরিশেষে বলা যায়, সমাজে সংঘটিত সবকিছুই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাই বলা যায়, উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবার বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত।
HSCSociology 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।