কাঠামোবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের কর্মকান্ড ও তৎপরতার অন্তর্নিহিত তাৎপর্য খোঁজার কাঠামো বা জ্ঞানগত টুল হলো কাঠামোবাদ। কাঠামোবাদ অনুযায়ী সামাজিক প্রপঞ্চসমূহ একটির সাথে অন্যটি পারস্পরিক কার্যকারণসূত্রে আবদ্ধ যা বস্তুত একটি পূর্ণাঙ্গ কাঠামোর রূপ পরিগ্রহ করে। অর্থাৎ সমাজ বিশ্লেষণ করাই হচ্ছে সামাজিক কাঠামোকে বিশ্লেষণ করা। সমাজবিজ্ঞানী স্পেন্সার, ডুর্খেইম প্রমুখ মনে করেন, সমাজ বিশ্লেষণে সমাজের বিভিন্ন ব্যক্তি, পরিবার, দল ইত্যাদির ভূমিকা, কার্যাবলি এবং একটির সাথে অন্যটির কার্যকারণ সম্পর্ক নির্ণয়ই হচ্ছে কাঠামোবাদ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
কাঠামোবাদ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর