উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা তথা ইতিহাসের সম্পর্ক রয়েছে।
মানবসমাজের পারস্পরিক সম্পর্কের এক সামগ্রিক পাঠই সমাজবিজ্ঞান । অন্যদিকে ইতিহাস হলো মানবসমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ। সেদিক থেকে সমাজস্থ মানুষ নিয়ে উভয়েই আলোচনা করে। ইতিহাস অতীতের ঐতিহাসিক ঘটনাবলি, বিভিন্ন রাজ্যের উত্থান-পতন, দিন, তারিখ, সন, শতাব্দী, সন্ধি চুক্তি ইত্যাদি বিয়য়ে গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ মানবসমাজে সংঘটিত ঘটনাসমূহ স্থান- কাল অনুসারে ধারাবাহিকভাবে ইতিহাসে সাজানো থাকে। ইতিহাসের মাধ্যমে প্রাপ্ত ঘটনাবলিকে সমাজবিজ্ঞানীরা ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন ।
উদ্দীপকে দেখা যায়, নয়নের পঠিত বিষয়টি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে বিশ্লেষণ করে। যেমন— পলাশীর যুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি। এসব বিষয় ইতিহাসের আলোচ্য বিষয় এবং সমাবিজ্ঞানীরা এসব বিষয়কে ব্যাখ্যা-বিশ্লেষণ করে সমাজতাত্ত্বিক রূপ দেন ।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নয়নের উপলব্ধির সাথে সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা ইতিহাসের সম্পর্ক বিদ্যমান।