সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? বুঝিয়ে বলো ।
উত্তর: গবেষণা ও বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার জন্য সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় । সমাজবিজ্ঞান বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি তথা বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে থাকে। বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞানভাণ্ডার। সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের ন্যায় তথ্যের যাচাই-বাছাই, বিচার-বিশ্লেষণের মাধ্যমে সুসংহত জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়, যা মূলত বিজ্ঞানভিত্তিক। আর এ কারণেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা চলে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়? বুঝিয়ে বলো ।
উত্তর