উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিস্থিতি সমাজবিজ্ঞানের পরিধির সামাজিক জনবিজ্ঞান শাখায় আলোচনা করা যায়।
সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম একটি শাখা হলো সামাজিক জনবিজ্ঞান। সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যাতত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার বন্টন, লিঙ্গ কাঠামো, জন্ম-মৃত্যুর হার, আদমশুমারি স্থানান্তর, গমন, প্রজনন ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে পঠন-পাঠন ও গবেষণা করে। সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে জনবিজ্ঞানের পাঠ আবশ্যক। সমাজের অন্যতম উপাদান জনসংখ্যা আর জনসংখ্যা জনবিজ্ঞানের আলোচ্য বিষয় ।
উদ্দীপকে দেখা যায়, করিম সাহেব বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করে এদেশে উচ্চ জন্মহারের জন্য অশিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। যা উপরে আলোচিত সামাজিক জনবিজ্ঞান শাখার সাথে সাদৃর্শপূর্ণ। সুতরাং এ কথা স্পষ্ট যে, উদ্দীপকে সমাজবিজ্ঞানের পরিধির অন্যতম শাখা সামাজিক জনবিজ্ঞান সম্পর্কে আলোকপাত করা হয়েছে।