শেয়ারFacebookWhatsApp

“সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান” – সংজ্ঞাটি কার ?

উত্তর: “সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান”— উক্তিটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

“সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান” – সংজ্ঞাটি কার ?

উদ্দীপক

বাজিতপুর গ্রামের বর্গাচাষি রহিম মিয়ার আজ খুশির দিন। কেননা নতুন ফসল কেটে সে আজ বাড়িতে তুলেছে। রহিমের স্ত্রী ও ছেলেমেয়েরাও আজ খুব আনন্দিত। তারা মায়ের কাছে নতুন ধানের চাল দিয়ে পিঠা ও পায়েস খাওয়ার আবদার করছে। রহিম মিয়ার মনে দুঃখ-কষ্টে ফলানো ফসল অন্যের ঘরে চলে যায়। যদি নিজের কিছু জমি থাকত তাহলে এ কষ্ট আর থাকত না ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

“সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান”— উক্তিটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের।

উত্তর

সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজের বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কী হওয়া উচিত, কী হওয়া অনুচিত, কোনটা ঠিক, কোনটা ঠিক নয় এসব প্রশ্নে সামাজিক বিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। সমাজবিজ্ঞানীগণ তাদের ব্যক্তিগত মূল্যবোধের দ্বারা প্রভাবিত না হয়ে সামাজিক ঘটনাসমূহকে বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় ।

উত্তর

উদ্দীপকের বিষয়বস্তু সমাজবিজ্ঞানের অর্থনৈতিক শাখার আলোচ্য বিষয় । সমাজবিজ্ঞান গোটা সমাজ নিয়ে আলোচনা করে। আর সমাজে বসবাস করতে হলে মানুষকে কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তাই সমাজ ও অর্থনীতি যেমন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তেমনি সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতির বিষয়টিও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। উদ্দীপকে বর্গাচাষি রহিম মিয়ার ঘটনাতে সামাজিক অর্থনীতির দিকটিই প্রতিফলিত হতে দেখা যায়। সমাজবিজ্ঞান তার অর্থনৈতিক শাখার মাধ্যমে সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে পঠন-পাঠন, আলোচনা ও পর্যালোচনা করে। মানুষের মানবীয় কাজকর্মের যে অংশ আর্থিক বিষয়াবলির সাথে সম্পর্কযুক্ত প্রধানত তাই অর্থনীতির আলোচ্য বিষয়। অর্থনীতির জনক হিসেবে খ্যাত অ্যাডাম স্মিথ তাঁর 'Wealth NationsNations^{\prime} গ্রন্থে বলেন, “উৎপাদন, বণ্টন ও ভোগ সম্পর্কিত আলোচনার বিজ্ঞান হচ্ছে অর্থনীতি, কিন্তু সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় হলো সমাজ ও নানা ধরনের সামাজিক সম্পর্ক।” বিখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল দৈনন্দিন ক্রিয়াকলাপকে অর্থনীতির আলোচ্য বিষয় হিসেবে গ্রহণ করে একে সামাজিক বিজ্ঞানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। সমাজবিজ্ঞান ও অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞান । তাই বলা যায়, উদ্দীপকে 'রহিম মিয়ার অর্থনৈতিক জীবন সমাজবিজ্ঞানের অর্থনৈতিক শাখার আলোচ্য বিষয় ।

উত্তর

উদ্দীপকে রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি । সমাজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। আর সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি পাঠের মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে জানতে পারি। উদ্দীপকের বর্গাচাষি রহিম মিয়ার কষ্টার্জিত ফসল বর্গাদারকে দিয়ে দিতে হয়। ফলে অর্থনৈতিকভাবে তিনি সচ্ছলতা অর্জনে ব্যর্থ হন। এ অবস্থা থেকে বের হয়ে আসতে তাকে সমাজবিজ্ঞানের জ্ঞানার্জন প্রয়োজন । কেননা মানুষ সমাজে বসবাস করতে গিয়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন পেশা, শ্রেণি, লিঙ্গ ও বর্ণতে বিভক্ত হয়। ফলে সমাজে উদ্ভব হয় নানাবিধ জটিল সমস্যা। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এ সমস্যাবলির কারণ এবং কীভাবে এ থেকে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে সঠিক দিকনির্দেশনা লাভ করা যায়। উদ্দীপকের রহিম মিয়াও সমাজবিজ্ঞান পঠের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা তার সমস্যার উত্তরণ ঘটাতে পারে। তাছাড়া সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এ পরিবর্তনশীল সমাজের পরিবর্তনের কারণ সম্পর্কে ধারণা থাকলে অতি সহজেই ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সুদূরপ্রসারী ব্যবস্থা গ্রহণ করা যায় । পরিশেষে বলা যায়, রহিম মিয়ার অবস্থার উত্তরণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম ।
HSCSociology 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।