না, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। সমাজবিজ্ঞানের ধারণা দিতে আমরা আরও কতিপয় সমাজবিজ্ঞানীর ধারণা উল্লেখ করতে পারি ।
সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার-এর মতে, সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান । সমাজবিজ্ঞানী পার্ক-এর মতে, সমাজবিজ্ঞান হলো: মানবগোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান। উইলিয়াম পি স্কট বলেন, সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক পাঠ। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, ' সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে।' অধ্যাপক মরিস জিন্সবার্গ বলেন, ব্যাপক অর্থে সমাজবিজ্ঞান আন্তঃমানবিক কার্যপ্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং তাদের অবস্থা ও ফলাফল সম্পর্কে পাঠ করে। অধ্যাপক নেইল জে স্মেলসার বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণানির্ভর বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। অধ্যাপক ডেভিড পোপেনো বলেন, সমাজবিজ্ঞান হলো সমাজ ও সামাজিক আচরণের সুশৃঙ্খল ও বস্তুনিষ্ঠ অধ্যায়। সমাজবিজ্ঞানী আর টি শেফার-এর মতে, সমাজবিজ্ঞান মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ ।
পরিশেষে বলা যায়, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণা যথেষ্ট নয়। এ জন্য উপরিউক্ত সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাও বিশ্লেষণ করা প্রয়োজন ।