'ক' এবং 'খ' এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিরূপণ কর।
উত্তর: 'ক' এবং 'খ' হলো যথাক্রমে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। এই দুটি বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর। মানুষে উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত পাঠই হলো নৃবিজ্ঞান। সহজ কথায়, নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকান্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা। উদ্দীপকের 'ক' অংশের বিষয়টি মানব ও তার অবয়বের ঘটনা, মানুষের প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে। যা নৃবিজ্ঞানকে নির্দেশ করে। আবার সমাজবিজ্ঞান হলো সমাজ নিয়ে অধ্যয়ন। এটি সমাজের যাবতীয় উপাদান নিয়ে আলোচনা করে। উদ্দীপকের 'খ'। অংশে নগর সমাজ ও গ্রামীণ সমাজ সম্পর্কে বলা হয়েছে। যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা, যেখানে সমাজকে মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। আবার নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষ। আর সমাজবিজ্ঞান সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাই বলা যায়, নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ক' এবং 'খ' এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক নিরূপণ কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর