'ক' এবং 'খ' এর মধ্যে পার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের পরিপূরক- বক্তব্যের যথার্থতা যাচাই কর।
উত্তর: 'ক' ও 'খ' অর্থাৎ নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান এর মধ্যে পার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের পরিপূরক প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ। বিষয়বস্তুর আলোকে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পার্থক্য লক্ষ করা যায়। যেমন- সমাজবিজ্ঞানীরা নির্দিষ্ট সমাজের নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনায় আগ্রহী। অন্যদিকে নৃবিজ্ঞানীরা সমাজকে সামগ্রিকভাবে পর্যবেক্ষণ ও বিচার-বিশ্লেষণ করে থাকেন। বিষয়বস্তুগত পার্থক্য থাকলেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্যুৎপত্তিগতভাবে মানুষ ও সংস্কৃতি সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক পাঠ হলো নৃবিজ্ঞান। এটি মানুষের উৎপত্তি ও তার দৈহিক বিকাশ, সামাজিক আচরণের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানও সমাজের সমগ্র বিষয় আলোচনা করে। এ দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে অনেক তাত্ত্বিক বিষয় দুটিকে যমজ বোন হিসেবে অভিহিত করেছেন। সমাজবিজ্ঞান মানবসমাজের অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ের ওপর অনেকখানি নির্ভরশীল। যেমন- সভ্যতা ও সংস্কৃতির আদিম অবস্থা থেকে বর্তমান পর্যায়ে উত্তরণ বা সামাজিক বিবর্তন অনুসন্ধানে সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের সাহায্য করে থাকে। এছাড়া উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। অনেক সময় এদের দৃষ্টিভঙ্গি প্রায় অবিভেদযোগ্য। প্রাচ্য ও পাশ্চাত্য তথা আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান একই বিভাগে পঠন-পাঠন ও গবেষণা হয়ে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান অনেক সময় একে অপরের সাহায্য নিয়ে থাকে এবং উভয়ের প্রকৃতিও একই। তাই নিশ্চিতভাবে বলা যায় বিষয়বস্তুগত পার্থক্য থাকলেও নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং পরস্পর পরস্পরের পরিপূরক।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ক' এবং 'খ' এর মধ্যে পার্থক্য থাকলেও পরস্পর পরস্পরের পরিপূরক- বক্তব…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর