উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত অধ্যয়ন শাস্ত্রটি সম্পর্কে ধারণা-দাও।
উত্তর: উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত অধ্যয়ন শাস্ত্রটি হলো মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ। সমাজের প্রেক্ষাপটে মানুষের চরিত্র, আচার-আচরণ, ধ্যান-ধারণা এবং ব্যক্তিত্ব সম্পর্কে মনোবিজ্ঞান আলোকপাত করে। এটি ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের প্রক্রিয়া ও মনোভাব গঠন ও তার পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। এটি সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কেও আলোচনা করে। উদ্দীপকের শেষাংশের বিষয়টির আলোচ্য বিষয় হলো মানব আচরণ। যা মনোবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করে। এটি ব্যক্তিত্বের বিভিন্ন তত্ত্ব নিয়ে গবেষণা করে। এছাড়া আবেগ, বুদ্ধিমত্তা, প্রেষণা, সামাজিক প্রত্যক্ষণ সম্পর্কেও বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ মানব আচরণের সামগ্রিক বিষয় নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত শাস্ত্রটি দ্বারা মনোবিজ্ঞানকে বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষাংশে ইঙ্গিতকৃত অধ্যয়ন শাস্ত্রটি সম্পর্কে ধারণা-দাও।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর